কৃষকরা রাজি কেন্দ্রের সঙ্গে আরও এক বৈঠকে, 'মিথ্যার প্রাচীর ভাঙা'র বার্তা কৃষি মন্ত্রীর

এপর্যন্ত ৫ টি বৈঠক সম্পন্ন হয়েছে কৃষক সংগঠন ও কেন্দ্রের মধ্যে। এরপর ষষ্ঠ বৈঠকের জন্য কৃষকদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেয় নরেন্দ্র মোদী সরকার। আর এই প্রস্তাবে সাড়া দিয়ে শেষমেশ কৃষকরা ফের একবার কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন। ফলে আগামী ৩০ ডিসেম্বর বুধবার কেন্দ্র ও কৃষক সংগঠনগুলি ফের একবার আলোচনায় বসতে চলেছে।

কৃষকরা রাজি কেন্দ্রের সঙ্গে আরও এক বৈঠকে, মিথ্যার প্রাচীর ভাঙার বার্তা কৃষি মন্ত্রীর

ওদিকে, কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেছেন, 'খুব শিগগিরিই সমস্যার সমাধানের রাস্তা বের হবে। সকলেই জানেন, মিথ্যার প্রাচীর বেশিদিন থাকে না। সত্যিটা সত্যিই থাকবে। একটা সম সত্যিটাকে মেনে নিতেই হবে সকলকে। ' প্রসঙ্গত, সোমবার কৃষকদের আন্দোলন ৩৩ তম দিনে পা রাখে। এমন এক পরিস্থিতিতে গোটা দেশে আন্দোলনরত কৃষকদের মৃত্য়ু নিয়েও আলোচনা তুঙ্গে রয়েছে। এদিকে, এদিন ফের একবার কেন্দ্রের তরফে আলোচনায় বসার প্রস্তাব বিক্ষোভরত কৃষকদের দেয় কেন্দ্র। তার প্রেক্ষিতেই আসে কৃষকের তরফের এই বার্তা।

জানা গিয়েছে, ৪০ টি কৃষি ইউনিয়নের সদস্যরা এককাট্টা হয়ে ৩০ ডিসেম্বরের বৈঠকে যোগ দিতে চলেছেন। আর তার হাত ধরেই কোনও সমাধান সূত্র ২০২০ সালের শেষে এসে বের হয় কি না, তা নিয়ে সকলেরই নজর থাকবে এই হাইভোল্টেজ বৈঠকের দিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+