লালকেল্লা কাণ্ডের পর এবার দিল্লি সীমান্ত ফাঁকা করার চাপ! কৃষকদের বিরুদ্ধে নামলেন গ্রামবাসীরা
লালকেল্লা কাণ্ডের পর এবার দিল্লি সীমান্ত ফাঁকা করার চাপ! কৃষকদের বিরুদ্ধে নামলেন গ্রামবাসীরা
গত ২৬ নভেম্বর থেকে দিল্লি-সিংঘু সীমান্তে কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে শুরু হয়েছে কৃষকদের আন্দোলন। সম্পূর্ণভাবে ৩ টি কৃষিবিল বাতিলের দাবি তুলে শুরু হয়েছে আন্দোলন । এদিকে, আন্দোলনের রেশ ধরে গত ২৬ জানুয়ারি লালকেল্লার বুকে ধুন্ধুমার পরিস্থিতির পর এবার দিল্লি সীমান্তের গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েছেন।

সিংঘু সীমান্তে প্রতিবাদের ঝড়
কৃষকরা দিল্লির অদূরে যেখানে ধরনায় বসেছেন সেখান থেকে এবার তাঁদের উঠে যাওয়ার জন্য চাপ দিতে থাকেন এলাকাবাসীরা। এই মর্মে সিঘু সীমান্তের গ্রামগুলির বাসিন্দারা এদিন প্রতিবাদে সামিল হন। তাঁরা দাবি তোলেন তাঁদের এলাকা এবার খালি করে দিতে হবে।

ক্ষতি হচ্ছে ব্য়বসায়
প্রতিবাদী গ্রামবাসীদের দাবি, গত কয়েক মাস ধরে কৃষকদের এমন বিক্ষোভের জেরে দিল্লি সীমান্তে ব্যাপক ক্ষতি হচ্ছে এলাকার ব্যবসায়ীদের। নষ্ট হচ্ছে তাদের স্বাভাবিক জীবনযাপন। আর তার জেরেই এদিনের বিক্ষোভ বলে খবর।

সিংঘুতে বিশাল পুলিশ বাহিনী
এদিকে ঘটনার পরপরই সিংঘু সীমান্তে ব্যাপক পুলিশ বাহিনী নামানো হয়েছে। কোনও রকমের অপ্রীতিকর ঘটনা রুখতেই সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

দিল্লি পুলিশ কমিশনারের বার্তা
এদিকে, দিল্লি পুলিশ কমিশনার জানিয়েছেন, ২৬ জানুয়ারির দিন দিল্লি জুড়ে ও লালকেল্লার বুক যেভাবে হিংসা ছড়ায় সেই ঘটনায় পুলিশ যে সহনশীলতা দেখিয়েছে তা প্রশংসা যোগ্য। এই মর্মে কমিশনার নিজে দিল্লি পুলিশের ভূয়সী প্রশংসা করেন।












Click it and Unblock the Notifications