কেন আনব্লক করা হল মহম্মদ সেলিমদের অ্যাকাউন্ট? টুইটারকে 'নোটিস' কেন্দ্রের!

টুইটারকে নোটিস দিল কেন্দ্রীয় সরকার৷ কৃষি বিক্ষোভ নিয়ে টুইট করার জন্য যে যে অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল বা টুইট ডিলিট করে দেওয়া হয়েছি, তা বিনা অনুমতিতে আনব্লক করে দেওয়ার কারণ জানতে চেয়ে এই নোটিস দেওয়া হয়েছে৷ সদুত্তর দিতে না পারলে এই মাইক্রো ব্লগিং সাইটের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হতে পারে কেন্দ্রীয় সরকারের তরফে৷

টুইটারকে সরকারি নির্দেশ মেনে চলতে হবে

টুইটারকে সরকারি নির্দেশ মেনে চলতে হবে

এই নিয়ে সরকারি তরফে একটি বিবৃতিও দেওয়া হয়েছে৷ তাতে উল্লেখ করা হয়েছে যে এই সোশ্যাল মিডিয়া সংস্থা এই ভাবে নিজেরাই 'বিচারের' দায়িত্ব নিতে পারে না৷ কোন টুইটে সমস্যা হতে পারে, তা ঠিক করার জন্য টুইটারকে সরকারি নির্দেশ মেনে চলতে হবে৷ উল্লেখ্য, কৃষক বিক্ষোভ সংক্রান্ত টুইট করা হয়েছে, এমন ২৫০টি অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়৷

কিছু অ্যাকাউন্ট আনব্লক করে দেওয়া হয়

কিছু অ্যাকাউন্ট আনব্লক করে দেওয়া হয়

অধিকাংশ টুইট বা রিটুইটে ব্যবহার করা হয়েছিল একটি বিশেষ হ্যাশট্যাগ৷ সেখানে লেখা হয় যে 'মোদী প্ল্যানিং ফারমার জেনোসাইড৷' এই টুইটগুলিকেই মূলত ভুয়ো ও উদ্দেশ্য প্রণোদিত হিসেবে তকমা দিয়ে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলিকে ব্লক করা হয়েছিল৷ সেই তালিকায় ছিল সিপিএম নেতা মহম্মদ সেলিমেরও অ্যাকাউন্টও৷ পরে অবশ্য বেশ কিছু অ্যাকাউন্ট আনব্লক করে দেওয়া হয়৷ এই কারণেই টুইটারকে কড়া চিঠি পাঠিয়েছে কেন্দ্র।

স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই ব্লক করা হয় অ্যাকাউন্টগুলি?

স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই ব্লক করা হয় অ্যাকাউন্টগুলি?

এর আগে সিপিএম নেতা মহম্মদ সেলিমসহ প্রায় ২৫০ জন ব্যবহারকারীর অ্যাকাউন্ট ব্লক করে দিল টুইটার। কৃষক বিক্ষোভ নিয়ে 'ভ্রান্ত, ভীতি প্রদর্শনকারী ও প্ররোচনামূলক টুইট করার জন্যই টুইটার কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়। সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রক ও প্রশাসনের বিভিন্ন সংস্থা থেকে ওই অ্যাকাউন্টগুলি বন্ধ করার জন্য অনুরোধ করা হয়েছিল।

মহম্মদ সেলিমের অ্যাকাউন্ট ব্লক হওয়ায় সরব হয় সিপিএম

মহম্মদ সেলিমের অ্যাকাউন্ট ব্লক হওয়ায় সরব হয় সিপিএম

কৃষক বিক্ষোভের জেরে যাতে আইন-শৃঙ্খলার পরিস্থিতি নাগালের বাইরে না বেরিয়ে যায়, তা নিশ্চিত করার জন্যই এই অনুরোধ করা হয়েছিল বলে সূত্র মারফত জানা গিয়েছে। সেই সময় সিপিএম ওয়েস্ট বেঙ্গল টুইটার অ্যাকাউন্ট থেকে মহম্মদ সেলিমের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানানো হয়। মহম্মদ সেলিমের টুইটার অ্যাকাউন্ট খুললে দেখা যাচ্ছে আইনগত কারণে তাঁর টুইটার হ্যান্ডেল ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে। পরে অবশ্য তাঁর অ্যআকাউন্টটি আনব্লক করে দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+