'কানুন ওয়াপাস নহি, তো ঘর ওয়াপাস নহি',কৃষকরাও জেদে এককাট্টা! কৃষি আইন ঘিরে বৈঠকের পর পারদ তুঙ্গে

'কানুন ওয়াপাস নহি, তো ঘর ওয়াপস নহি',কৃষকরাও জেদে এককাট্টা! কৃষি আইন ঘিরে বৈঠকের পর পারদ তুঙ্গে

একদিকে ৪১ টি কৃষি সংগঠন, অন্যদিকে, তাবড় তিন কেন্দ্রীয় মন্ত্রী। এই নিয়েই ৪ জানুয়ারির হাইভোল্টেজ বৈঠক শুরু হয় দিল্লির বিজ্ঞানভবনে। তবে দিনের শেষে রফাসূত্র মেলা তো দূর অস্ত , কেন্দ্র সাফ জানিয়েছে, কোনও নির্দিষ্ট বিষয় নিয়ে কৃষকদের প্রস্তাব থাকলে তা নিয়ে পর্যালোচনা করবে সরকার। তবে কোনও মতেই কৃষি আই তুলে নেবে না কেন্দ্র।

কানুন ওয়াপাস নহি, তো ঘর ওয়াপস নহি,কৃষকরাও জেদে এককাট্টা! কৃষি আইন ঘিরে বৈঠকের পর পারদ তুঙ্গে

এদিকে , কেন্দ্রের এমন বার্তার পর কৃষক সংগঠনগুলিও নাছোড়বান্দা। তারা সাফ জানিয়েছেন, আন্দোলনের রাস্তা থেকে তাঁরা সরবেন না। ফলে 'ঘর ওয়াপসি ' এখনই হচ্ছে না কৃষকদের। কৃষকরা সোচ্চার কণ্ঠে দাবি তুলেছেন, 'কানুন ওয়াপাস নহি তো ঘর ওয়াপসি নহি।' তাঁদের দাবি, যতক্ষণ না কেন্দ্রীয় সরকার আই তুলে নিচ্ছে , তাঁরাও ছাড়বেন না নিজেদের রাস্তা।

এদিকে, জানা গিয়েছে, কৃষক সংগঠন ও কেন্দ্রের আগামী ৮ জানুয়ারি সপ্তম দফার বৈঠক হবে। সেখানেও কৃষকরা একই দাবিতে সরব হবেন বলে জানান। প্রসঙ্গত, দিল্লি সিংঘু সীমান্তে আপাতত নিজেদের দাবিতে সরব হয়ে অবস্থান বিক্ষোবে রয়েছেন কৃষকরা। এঁদের মধ্যে অনেকেরই মৃত্যু হয়েছে। আর মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন বৈঠকে ২ মিনিট নীরবতা পালন করা হয়। তবে তারপর থেকে ঝোড়ো এই বৈঠকে, কার্যত নিজের দাবিতেই অনড় থেকেই সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+