বাইডেনের সঙ্গে বৈঠক করবেন মোদী, তার আগে কৃষক আন্দোলন নিয়ে কী বার্তা দিলেন রাকেশ টিকাইত

বাইডেনের সঙ্গে বৈঠক করবেন মোদী, তার আগে কৃষক আন্দোলন নিয়ে কী বার্তা দিলেন রাকেশ টিকাইত

আমেরিকা সফরের দ্বিতীয় দিনে সবচেয়ে গুরুত্ব পূর্ণ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন প্রধানমনত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক মহলের নজর রয়েছে সেদিকে। এরই মাঝে আবার বার্তা গিলেন দেশের কৃষক নেতা রাকেশ টিকাইত। মার্কিন প্রেসিডেন্টরে ভারতের কৃষকদের অবস্থার দিকে বিশেষ নজর দিতে বলেছেন তিনি।

বাইডেনের সঙ্গে বৈঠক করবেন মোদী, তার আগে কৃষক আন্দোলন নিয়ে কী বার্তা দিলেন রাকেশ টিকাইত

একটি টুইটে রাকেশ টিকাইত লিখেছেন, মোদী সরকারের কৃষি আইনের প্রতিবাদে আন্দোলন করতে করতে এক বছরে ৭০০-র বেশি কৃষকের মৃত্যু হয়েছে ভারতে। তিনি বলেছেন ভারতীয় কৃষকরা মোদী সরকারের ৩টি কৃষি আইনের প্রতিবাদে আন্দোলন করছে। এই কালো আইন প্রত্যাহার করা উচিত। মার্কিন প্রেসিডেন্টকে তিনি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে বসার সময় যেন ভারতের কৃষকদের এই অবস্থার কথাটা তিনি মাথায় রাখেন।

এর আগে রাকেশ টিকাইত আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের কাছে অনুরোধ জানিয়েছিলেন মোদী সেখানে গেলে যেন তাঁরা বিক্ষোভ দেখান। দিল্লি সীমানায় গত ১ বছর ধরে কৃষকরা যে আন্দোলন করে চলেছে তার প্রতি সমর্থন জানিয়ে যেন প্রদানমন্ত্রী মোদীর সামনে বিক্ষোভ দেখান সেখানকার প্রবাসী ভারতীয়রা। তিনি অনুরোধ জানিয়েছিলেন মোদী যখন ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে যাবেন তখন যেন সেখানে বসবাসকারী ভারতীয়রা গাড়িতে কৃষক সংগঠনের পতাকা লাগিয়ে প্রতিবাদে সরব হন। এবং নো ফারমার নো ফুড স্লোগান দেন।

তিনি ভারতের আন্দোলনরত কৃষকদের অবস্থার কথা মনে করিয়ে দিয়েছেন। মোদী সরকারের আনা কৃষি আইনের প্রতিবাদে গত ১০ মাস ধরে দিল্লির সীমানায় ঝড়-জল-বৃষ্টি-শীত উপেক্ষা করে অসংখ্য কৃষক আন্দোলন করছেন। এরই মধ্যে ৭৫০ জন কৃষক মারা গিয়েছেন। কিন্তু সরকার তাঁদের সঙ্গে কোনও রকম আলোচনায় বসতে চাইছে না বলে অভিযোগ করেছেন রাকেশ টিকাইত।

মোদী সরকারের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লির তিনটি সীমানায় প্রায় হাজার খানেক কৃষক বিক্ষোভে বসেছেন। ২০২০ সালের নভেম্বর মাস থেকে দিল্লির সিঙ্গি, টিকরি এবং গাজিপুর সীমানায় অবস্থান বিক্ষোভ করছেন অসংখ্য কৃষক। সরকারের সঙ্গে আলোচনায় বসলেও তার কোনও সমাধান সূত্র বেরোয়নি। সংসদ অধিবেশন চলাপ সময়ও কৃষকরা বিক্ষোভ দেখিয়েছেন সংসদ ভবনের বাইরে। পরে যন্তরমন্তরে অবস্থান বিক্ষোভ করেছেন তাঁরা। কিন্তু বরফ গলেনি। মোদী সরকার কৃষকদের দাবি মানতে নারাজ। এদিকে সামনেই পাঞ্জাবের ভোট। তার আগে কৃষক বিক্ষোভের জট না কাটলে চাপ বাড়বে বিজেপির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+