শাহরুখের পর এই বসন্তে শস্য ক্ষেতে হাজির সানি লিওনি
ফসলের ওপর 'কু-নজর' এড়াতে অভিনব পন্থা কৃষকের। অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার এক কৃষক তাঁর চাষের ক্ষেতে সানি লিওনির ফ্লেক্স লাগিয়ে দিয়েছেন।
ফসলের ওপর 'কু-নজর' এড়াতে অভিনব পন্থা কৃষকের। অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার এক কৃষক তাঁর চাষের ক্ষেতে সানি লিওনির ফ্লেক্স লাগিয়ে দিয়েছেন।

লাল বিকিনি পরে সানি লিওনি। এই ছবি কোনও মাল্টিপ্লেক্স কিংবা সিনেমা হলের সামনের নয়। ফ্লেক্স টানানো হয়েছে চাষের ক্ষেতে। এবছরে খুব ভাল ফলন হয়েছে অন্ধ্র প্রদেশের নেল্লোরের বান্দা কিন্দি পেল্লে গ্রামের বছর ৪৫-এর কৃষকের চেঞ্চু রেড্ডির জমিতে। বাম্পার ফলন হয়েছে বাধাকপি ও ফুলকপির। তাই তিনি আর দেরি করেননি। গ্রামবাসীদের 'কুনজর' এড়াতে জমির সামনেই টানিয়ে দিয়েছেন সানি লিওনির ফ্লেক্স ।
চেঞ্চু রেড্ডি জানিয়েছেন, তিনি সানি লিওনির ভক্ত নন। তবু এই উপায় বেছে নিয়েছেন তিনি। এবছর তাঁর ১০ একর জমিতে ভাল ফলন হয়েছে। যাতে অযাচিত চোখ পড়েছে গ্রামবাসী ও পথচলতি মানুষজনের। এই নজর সরাতেই তাঁর অভিনব উদ্যোগ বলে জানিয়েছেন ওই কৃষক। দিন কয়েক আগে সানি লিওনির বড় ফ্লেক্স লাগিয়েছেন জমির সামনেই।
ফ্লেক্সে তেলেগুতে লেখা হয়েছে আবেদন। লেখা হয়েছে, আমার জন্য কান্নাকাটি করো না, কিংবা হিংসা করো না।
কৌশল যথেষ্ট কাজে লেগেছে বলে জানিয়েছেন ওই কৃষক। সানি লিওনির ফ্লেক্সে চোখ থাকায় জমিতে মানুষের চোখ এড়িয়ে যাচ্ছে বলে দাবি করেছেন ওই কৃষক। বিষয়টি নিয়ে তিনি কোনও আইন ভেঙেছেন বলে মনে করেন না এই কৃষক।
এদেশে নানা কুসংস্কার রয়েছে। নতুন বাড়ি তৈরির সময় কিংবা ক্ষেতে কাকতাড়ুয়া, ঝাঁটা, জুতো ঝোলানোর প্রচলন রয়েছে অনেক জায়গাতেই। কোনওটা করা হয় পশুপাখি থেকে ফসল বাঁচাতে, কোনও করা হয় 'কুনজর' থেকে বাঁচাতে। অন্ধ্রপ্রদেশের মতো এই কুসংস্কারের প্রচলন রয়েছে এই বঙ্গদেশেও। তবে অন্ধ্রপ্রদেশের এই কৃষকের 'অভিনব' পদ্ধতি অন্যমাত্রা দিয়েছে।












Click it and Unblock the Notifications