কৃষকদের সঙ্গে ফের একবার বৈঠকের আহ্বান কেন্দ্রের! সরকারি চিঠিতে কোন বার্তা
কৃষকদের সঙ্গে ফের একবার বৈঠকের আহ্বান কেন্দ্রের! সরকারি চিঠিতে কোন বার্তা
সোমবার কৃষকদের আন্দোলন ৩৩ তম দিনে পা রেখেছে। এমন এক পরিস্থিতিতে গোটা দেশে আন্দোলনরত কৃষকদের মৃত্য়ু নিয়েও আলোচনা তুঙ্গে রয়েছে। এমন এক পরিস্থিতিতে এদিন ফের একবার কেন্দ্রের তরফে আলোচনায় বসার প্রস্তাব বিক্ষোভরত কৃষকদের দিয়েছে কেন্দ্র।

কেন্দ্রের তরফে এদিন এক চিঠিতে জানানো হয়েছে যে কৃষকদের সমস্যা দূর করতে বদ্ধপরিকর কেন্দ্র। কৃষি আইন নিয়ে যে সমস্যার রাস্তা তৈরি হয়েছে, সেই সমস্যা কাটাতেও কেন্দ্র বদ্ধপরিকর। এদিকে, ১০০ তম কিষাণ রেল এদিন উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। আর সেই মঞ্চ থেকে মোদীর সাফ বার্তা কিষাণ রেলের হাত ধরে নিজেদের ফসল বিক্রি করতে পারবেন কৃষকরা। নিজেদের দ্রব্য বিক্রয়ের ক্ষেত্রে এর মাধ্যমে সুবিধা পাবেন দেশের বহু কৃষক।
এদিকে, কেন্দ্রের সঙ্গে কৃষকদের পঞ্চম বৈঠক সম্পন্ন হয়েছে। এরপর ষষ্ঠ বৈঠকের জন্য আগামী ৩০ ডিসেম্বর দিনটি ধার্য করে প্রস্তাব দিয়েছে কেন্দ্র। এদিকে, কৃষক আন্দোলন নিয়ে ব্যাকফুটে থাকা কেন্দ্রের বিরুদ্ধে এবার সরব হতে শুরু করেছেন সমাজসেবী আান্না হাজারে। তিনি অনশনের রাস্তা বেছে নেবেন বলে বার্তা জারি করেছেন।












Click it and Unblock the Notifications