কৃষক আন্দোলনের জেরে কত কোটি টাকার ক্ষতি হয়েছে পাঞ্জাবে! মুখ খুলল কেন্দ্র
কৃষক আন্দোলন নিয়ে ক্রমেই পারদ চড়ছে দেশে। কার্যত এক মাস পূর্ণ করার পথে এগিয়ে যেতে শুরু করল এই আন্দোলন। এদিকে, মোদী সরকারের বিরুদ্ধে এমন তাবড় আন্দোলেনর মাঝে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আলোচনা শুরু করেন কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার। একনজরে দেখা যাক পরিস্থিতি।

কৃষক আন্দোলনে কত কোটি টাকার ক্ষতি?
কৃষক আন্দোলনের জেরে পাঞ্জাবের টোলগুলিতে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়ে গিয়েছে। একথা এদিন জানায় কেন্দ্র। এদিকে দিল্লির বুকে আপ ও দিল্লি সীমান্তে কৃষকদের আন্দোলন ঘিরে এদিন দিনভোর একাধিক দিকে মোড় নেয় পরিস্থিতি।

আকালি বার্তা
এদিকে শিরোমনি আকালি দলের তরফে হরসিমরত কৌর জানিয়েছেন , তাঁরা এনডিএ সরকারে যখন ছিলেন তখন তাঁরা বারবার বিজেপিকে সতর্ক করে জানিয়েছিলেন যে কৃষকদের সঙ্গে কথা না বলে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

বিতর্কিত মন্তব্য
এদিকে, মধ্যপ্রদেশের কৃষিমন্ত্রীর বিতর্কিত মন্তব্য নিয়ে রীতিমতো সরব হয়েছে সব মহল। মধ্যপ্রদেশের মন্ত্রী বলেন, প্রতিদিন একটি করে নতুন করে একটি কৃষ সংগঠনের জন্ম হচ্ছে মাশরুমের মতো। এপ্রসঙ্গে তিনি একটি নিম্নরুচির বক্তব্যও পেশ করেন। যা বিজেপিকে অস্বস্তিতে ফেলেছে।

প্রতিবাদী কৃষকরা ক্ষমাপ্রার্থী
এদিকে তাঁদের আন্দোলনের জেরে রাস্তা রোকোর ফলে যে সাধারণ মানুষের অস্বস্তি বাড়ছে তা বলাই বাহুল্য। এক্ষেত্রে কৃষক সংগঠনগুলি ক্ষমা চেয়ে নিয়েছে সাধারণ মানুষের কাছ থেকে।












Click it and Unblock the Notifications