কৃষি আইন বাতিল হবে না! কেন্দ্রের সাফ বার্তার পর দু'পক্ষের ফের বৈঠকের দিন ধার্য

কৃষি আইন বাতিল হবে না! কেন্দ্রের সাফ বার্তার পর দু'পক্ষের ফের বৈঠকের দিন ধার্য

অধরাই থেকে গেল রফাসূত্র। কৃষি আইন কিছুতেই বাতিল হবে না, জানিয়ে দিল কেন্দ্র। আর তার জেরেই এদিন কৃষক সংগঠন ও কেন্দ্রের সপ্তম পর্যায়ের বৈঠকে বেরল না কোনও রফাসূত্র। এদিকে, আইন বাতিল না হওয়া পর্যন্ত বিক্ষোভ আন্দোলনের রাস্তা থেকেও কৃষকরা সরে আসবেন না বলে জানিয়েছেন।

 কৃষি আইন বাতিল হবে না! কেন্দ্রের সাফ বার্তার পর দুপক্ষের ফের বৈঠকের দিন ধার্য

গত বৈঠকের মতোই এই দিনের বৈঠকেও কেন্দ্রের তিন হেভিওয়েট মন্ত্রী বসে ছিলেন কৃষকদের সঙ্গে বৈঠকে। বিজ্ঞানভবনের বৈঠকে হাজির ছিলেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার, ছিলেন পীযূষ গোয়েল ও সোম প্রকাশরা। বৈঠকে কেন্দ্রের তরফে সাফ জানানো হয়, কৃষি আই নিয়ে কৃষক সংগঠনগুলির তোলা কোনও নির্দিষ্ট বিষয়ে অভিযোগ থাকলে , তা নিয়ে ভাববে সরকার। তা নিয়ে হবে পর্যালোচনা। তবে তিনটি আই তুলে নেওয়া হবে না।

এদিকে, কেন্দ্র ও কৃষকদের অনড় বার্তার পরও আগামী ৮ জানুয়ারি আরও একটি বৈঠক সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এদিনের বৈঠকে মূলত ২ টি দাবিতে সরব ছিলেন কৃষি সংগঠনের প্রতিনিধিরা। একটি তার মধ্যে ছিল ন্যূনতম সহায়ক মূল্য ও অন্যটি সম্পূর্ণভাবে ৩ টি কৃষি আইনের উৎখাত। আর সেই প্রেক্ষাপটেই কেন্দ্র নিজের অবস্থান জানিয়ে দেয়।

প্রসঙ্গত এপর্যন্ত ৫০ জন আন্দোলনকারী কৃষকদের মৃত্যু হয়েছে কৃষি আইনের প্রতিবাদের মধ্যেই । তাঁদের প্রতি এদিন শ্রদ্ধা জানাতে বৈঠকের আগে ২ মিনিট নীরবতা পালন করা হয়। এদিকেন বৈঠকে কেন্দ্রীয় ৩ মন্ত্রীর সঙ্গে ৪১ টি কৃষক সংগঠনের প্রতিনিধিরা ছিলেন। তবে এদিনের বৈঠকে প্রথম থেকেই কেন্দ্রের কঠিন মনোভাব দেখা গিয়েছে। আগের বৈঠকে যেভাবে দুপক্ষ একসঙ্গে লাঙ্গারের খাবার খেয়েছিল, এদিন সেই ছবি দেখা যায়নি মধ্যাহ্নভোজে। এদিকে, তার মাঝেই বৈঠকে কেন্দ্র নিজের অনড় মনোভাবের কথা জানায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+