মোদী সরকারের কৃষি বিলে আসলে কি কৃষকদের প্রতিই বেশি গুরুত্ব রয়েছে! একনজরে কিছু তথ্য
মোদী সরকারের কৃষি বিলে আসলে কি কৃষকদের প্রতিই বেশি গুরুত্ব রয়েছে! একনজরে কিছু তথ্য
মোদী সরকার দেশ জুড়ে রীতিমতো সামলোচনার মুখে পড়েছে কৃষি বিল নিয়ে। দেখা যাচ্ছে, কৃষকদের ডাকা 'দিল্লি চলো' অভিযানে মোদীর বিরুদ্ধে সরব হয়েছেন মূলত, হরিয়ানা ও পাঞ্জাবের কৃষকরা। তাঁদের দাবি নূন্যতম সহায়ক মূল্য থেকে শুরু করে কৃষিবিল প্রত্যাহারের জন্য। যেখানে মোদী সরকার বলছে, এই বিল প্রত্যাহার হলে, কৃষকদের ক্ষতি, দালালদের লাভ। এমন এক পরিস্থিতিতে দেখা যাক কৃষি বিলে কী রয়েছে?

কৃষি বিলে কী রয়েছে?
মোদী সরকারের কৃষি বিল অনুযায়ী, নূন্যতম সহায়ক মূল্য চলে যাবে না। এপিএমসি মন্ডিগুলি বন্ধ হবে না। কৃষকদের জমি কেউ ছিনিয়ে নিতে পারবেন না। ক্রেতারা কৃষকদের জম নিয়ে ছরি ঘোরাতে পারবেন না। কোন দালাল বা মধ্যস্থতাকারী কৃষকদের ফসলের পুরো দাম না দিয়ে ফাঁকি দিতে পারবেন না।

কৃষি বিল ও লাভ, ক্ষতি
কৃষিবিল পাশ করার সময়ই সরকার ঘোষণা করেছিল একাধিক শস্যের ন্যূনতম সহায়ক মূল্যের বৃদ্ধি। ফলে সেদিনই তারা স্পষ্ট করে যে এপিএমসি মন্ডিতে সরকার হাত দেবে না। এপিএমসি মন্ডি ছাড়াও কৃষকরা বাইরের বাজারে ফসল বিক্রি করতে পারবেন। এরফলে তাঁরা সরাসরি লাভের মুখ দেখবেন। মাঝে থাকবে না কেউ। ফসল কেনার সময় যদি তখনই দাম না দেওয়া হয়, তাহলে ক্রেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে। ক্রেতার সঙ্গে চুক্তি ইচ্ছে মতো ভাঙতে পারেন কৃষকরা।

কৃষিবিল ও বাজারের বাস্তব হাল
প্রসঙ্গত, কৃষিবিল যখন পাশ করা হয়, তখনই সরকার একাধিক শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে দিয়ে নিজের অবস্থান সাফ করে। পাশাপশি , যবে থেকে কৃষি বিল পাশ হয়েছে দেশের কোনও এপিএমসি মন্ডি আজ পর্যন্ত বন্ধ করা হয়নি দেশে। এছাড়াও অন্যান্য সরকারের থেকে মোদী সরকার সবচেয়ে বেশি দামের ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করেছে।

কোন কোন সুবিধা আসার সম্ভাবনা রয়েছে এই বিলের হাত ধরে!
প্রতিটি রাজ্য ভিত্তিক ব্যবসাকে ক্ষুণ্ণ না করে এই এক একটি জায়গার বাজারের আলাদা অস্তিত্ব থাকবে। বাড়বে পরিকাঠামো। চাষিদের বিক্রির সুযোগ বাড়বে। কোনও মধ্যস্থতাকারীর হাত ধরে ফসল বিক্রি হলে, তাতে সবজির দাম বাড়বে। তবে এই কৃষি বিলের হাত ধরে মধ্যস্থতাকারীদের দাপট খর্ব করে সবজির দাম কমানোর চেষ্টা করা হয়েছে। প্রতিযোগিতামূলক বাজারকে এখানে অনুৎসাহিত করা হয়েছে। বেশি জোর দেওয়া হয়েছে উৎপাদনে।












Click it and Unblock the Notifications