আন্দলোনরত কৃষকদের উপর দিয়ে চলল গাড়ি, মৃত ২! কাঠগড়ায় কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে

আন্দলোনরত কৃষকদের উপর দিয়ে চলল গাড়ি, মৃত ২! কাঠগড়ায় কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে

তিন কৃষি আইন বাতিলের দাবিতে গত ১ বছর ধরেই উত্তাল দিল্লি সীমান্ত। আন্দোলন চলছে উত্তরপ্রদেশ, হরিয়ানা সীমান্তেও। এবার উত্তরপ্রদেশের লখিমপুর থেকে সামনে আসছে ভয়াবহ এক দুর্ঘটনার খবর। লখিমপুর সীমান্তে আন্দোলনরত কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে। এই ভিযাভ ঘটনায় দুই প্রতিবাদী কৃষকের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। যা নিয়ে ফের উত্তাল দেশের রাজ্য-রাজনীতি।


ঠিক কি ঘটেছিল ?

ঠিক কি ঘটেছিল ?


সূত্রের খবর, গাড়িটি চালাচ্ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিষ মিশ্র। এদিকে এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে লখিমপুর খেরী এলাকায়। শুরু হয়েছে অবরোধ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উত্তরপ্রদেশ পুলিশের বিশাল বাহিনী। এদিকে ওই গ্রামেই বড় হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র। তাই এলাকার লোকের উপর খানিক প্রভাব থাকলেও তাই ব্যুমেরাং হয়েছে শাসক শিবিরের জন্য।

 জ্বলছে ক্ষোভের আগুন

জ্বলছে ক্ষোভের আগুন

এদিকে পূর্ব ঘোষণা মতো ওই এদিন লখিমপুর খেরীতে উপমুখ্যমন্ত্রীর সামনে অবস্থান বিক্ষোভ করছিল প্রতিবাদী কৃষকেরা। এমনি অজয় মিশ্রর গাড়ির সামনেও কালো ওটাকে দেখানো হচ্ছিল বলে খবর। কিন্তু আচমকাই হাতের বাইরে চলে যায় গোটা পরিস্থিতি। এদিকে সহযোদ্ধাদের মৃত্যুতে নতুন করে ক্ষোভের আগুন জ্বলে ওঠে কৃষকদের মধ্যে। জ্বালিয়ে দেওয়া হয় একের পর এক গাড়ি।

মাঠে নেমেছেন যোগী

মাঠে নেমেছেন যোগী

এদিকে এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ কোটেছে ভারতীয় কিষান ইউনিয়ন বা বিকেইউ। তাদের দাবি ইচ্ছাকৃত ভাবেই খুন করা হয়েছে কৃষকদের। তাদের আরও দাবি দুজন নয়। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ যখন প্রতিবাদী কৃষক। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে ইতিমধ্যেই মাঠে নেমেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ। তাঁরই নির্দেশে ঘটনা স্থলে পৌঁছেছেন উত্তরপ্রদেশের এডিজি প্রশান্ত কুমার।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+