রাজ্যসভায় পাস হয়ে গেল কৃষি-বিল, বিরোধীদের বিক্ষোভের মধ্যে ধ্বনি ভোটে জয় বিজেপির

রাজ্যসভায় পাস হয়ে গেল কৃষি-বিল, বিরোধীদের বিক্ষোভের মধ্যে ধ্বনি ভোটে জয় বিজেপির

উত্তেজনার মধ্যেই রাজ্যসভায় পাস হয়ে গেল কৃষি বিল। রবিবার রাজ্যসভায় তুমুল বিক্ষোভের পর ধ্বনি ভোটে পাস হয় এই বিল। ধ্বনি ভোটে রায় যায় শাসক বিজেপি তথা এনডিএ-র পক্ষে। ফলে বিরোধী কংগ্রেস ও তৃণমূলের বিরোধিতা সত্ত্বেও রাজ্যসভায় পাস হয়ে যায় কৃষি সংক্রান্ত দুটি বিল।

রাজ্যসভা পাস হয়ে গেল কৃষি-বিল, বিরোধীদের বিক্ষোভের মধ্যে ধ্বনি ভোটে জয় বিজেপির

বিরোধীদের তুমল বিক্ষোভের পর সাময়িক সময়ের জন্য মুলতবি রাখা হয় রাজ্যসভা। তারপর রাজ্যসভা চালু হতেই কৃষি বিল নিয়ে ধ্বনি ভোট নেওয়া হয়। সেই ভোটে বিজেপি তথা এনবডিএ-র দিকে সিংহভাদ সমর্থন যায়। ফলে লোকসভার পর রাজ্যসভাতেও পাস হয়ে যায় কৃষি বিল।

রবিবার রাজ্যসভায় পেশ করা হয় কৃষি সংক্রান্ত দুটি বিতর্কিত বিল। তারপরই রাজ্যসভায় বিশৃঙ্খলা তৈরি হয়। তৃণমূল সদস্যরা কৃষি বিল নিয়ে আলোচনার সময় প্রতিবাদে গর্জে ওঠেন। রুল বুক দেখিয়ে ভাইস চেয়ারম্যানের সামনে কাগজ ছিঁড়ে দেন ডেরেক ও'ব্রায়েন। কংগ্রেসও প্রতিবাদে গর্জে ওঠে। এই বিলকে কৃষকদের মৃত্যু পরোয়ানা বলে ব্যাখ্যা করে কংগ্রেস।

টিএমসির সাংসদ ডেরেক ও'ব্রায়েনের নেতৃত্বে ওয়েলে নেমে প্রতিবাদ চলে। তৃণমূল সাংসদরা ভোটাভুটির দাবি তোলেন কৃষি বিল পাস করা নিয়ে। রাজ্যসভায় আলোচনার সময় তৈরি হয় বিশৃঙ্খলা। যার জেরে স্থগিত গয়ে যায় রাজ্যসভা। কিন্তু রাজ্যসভা ফের চালু হতেই ধ্বনি ভোটে পাস হয় বিলটি।

রাজ্যসভার আগে লোকসভায় তিনটি বিল পাস হয়। সেই তিনটি বিল হল, অত্যাবশ্যক পণ্য আইন সংশোধন, কৃষি পণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন এবং কৃষিপণ্যের দাম নিরুপণে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন চুক্তি। এই তিনটি বিলের মধ্যে শেষোক্ত দুটি বিল পেশ করা হয়েছে রাজ্যসভায়। তা রাজ্যসভাতেও পাস হয়ে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+