বিদায় নিল বর্ষা, নিম্নচাপ-ঘূর্ণবর্তের ভ্রুকুটি মাথায় নিয়েই আশার কথা শোনাচ্ছে হওয়া অফিস

বিদায় নিল বর্ষা, নিম্নচাপ-ঘূর্ণবর্তের ভ্রুকুটি মাথায় নিয়েই আশার কথা শোনাচ্ছে হওয়া অফিস

বৃহঃষ্পতিবার অর্থাৎ ৩০ সেপ্টেম্বর থেকেই খাতায়-কলমে গোটা দেশ থেকেই বিদায় নিল বর্ষা। একাধিক রাজ্যে নিম্নচাপের চোখ রাঙানির মাঝেই এদিন এই নতুন খবর শোনায় আবহাওয়া দফতর। এমনকী চলতি মরসুমে যে বর্ষার সামগ্রিক ট্র্যাক রেকর্ড ভালো ছিল তাও পরিসংখ্যান তুলে ধরে জানিয়ে দেয় হাওয়া অফিসে। তবে শুরু মাস গুলিতে মাঠ নামলেও বিশেষ রান তুলতে দেখা যায়নি বর্ষাকে। যা আবার সেপ্টেম্বরে এসে অনেকটাই পুষিয়ে দেয়।

সেপ্টেম্বরেই ফের ঝড়ো ইনিংস বর্ষার

সেপ্টেম্বরেই ফের ঝড়ো ইনিংস বর্ষার

এদিকে হাওয়া অফিসের পরিসংখ্যান বলছে চলতি মরসুমে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে সেপ্টেম্বরে।এই মাসে ৩১.৭ শতাংশ উদ্বৃত্ত বৃষ্টি হয়েছে বলে জানাচ্ছেন আবহওয়া দফতরের আধিকারিকেরা। আর পরিসংখ্যানেই স্পষ্ট এবারের মরসুমে স্বাভাবিক বৃষ্টি হলেও গোটা মরসুম জুড়ে বৃষ্টিপাতের হার সমান ছিল না। যদিও দীর্ঘকালীন গড় বৃষ্টির ৯৯ শতাংশ স্বাভাবিক পরিমাণে হয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। এই ক্ষেত্রে জেনে রাখা ভালো সাধারণত দীর্ঘকালীন গড় বৃষ্টিপাতের ৯৪ থেকে ১০৬ শতাংশ বৃষ্টি হলে তাকে স্বাভাবিক বৃষ্টি বলে থাকে হাওয়া অফিস।

কোন কোন মাসে কম বৃষ্টি

কোন কোন মাসে কম বৃষ্টি

অঞ্চলভেদে দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টির পরিমাণে পার্থক্য থাকলেও গড় বৃষ্টির নিরিখে এবারে ভালোই ফল করেছে বর্ষা। এদিকে সামগ্রিকতার বিচারে সেপ্টেম্বরে বেশি বৃষ্টি হলেও বড় ঘাটতি ছিল আগের মাস গুলিতে। তবে বেশি বৃষটি হয়েছে আবার জুন মাসেও। ওই মাসে উদ্বৃত্ত বৃষ্টির পরিমাণ ছিল ৯.৬ শতাংশের কাছাকাছি। অন্যদিকে আবারে ষদিও জুলাই ও অগাস্টের বৃষ্টিতে আবার বড় ঘাটতি দেখা দেয়। শুধুমাত্র জুলাইয়ে ৬.৮ শতাংশ কম বৃষ্টি হয় গোটা দেশে। অন্যদিকে অগস্টে ২৪ শতাংশ ঘাটতি হছিল বলে জানাচ্ছে হাওয়া অফিস।

১৭ সেপ্টেম্বর থেকে উত্তর-পশ্চিম ভারত থেকে বিদায় নিতে শুরু করে বর্ষা

১৭ সেপ্টেম্বর থেকে উত্তর-পশ্চিম ভারত থেকে বিদায় নিতে শুরু করে বর্ষা

এদিকে ১৭ সেপ্টেম্বর থেকে উত্তর-পশ্চিম ভারত থেকে বিদায় নিতে শুরু করে বর্ষা। বিদায় নিতে শুরু করে অন্যান্য অংশ থেকেও। যদিও ঘূর্ণবর্ত ও নিম্নচাপের জোড়া ফালায় সপ্টেম্বরের শেষ থেকেই বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে উপকূলবর্তী রাজ্যগুলিতে। নিম্নচাপের ভ্রুকুটি এখনও জারি রয়েছে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে। তবে আগামী মাসের শুরু থেকেই ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে আকাশ।

কোন কোন রাজ্যে চলবে বৃষ্টির খেলা

কোন কোন রাজ্যে চলবে বৃষ্টির খেলা

অন্যদিকে আগামী কয়েকদিন বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং গুজরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে ভারতের আবহাওয়া বিভাগ বা আইএমডি। গুজরাতেই সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। আগামী ২ অক্টোবর পর্যন্ত কমা-বাড়া করতে পারে বৃষ্টির পরিমাণ। কোথাও হালকা তো কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দিল্লিতেও আগামী কয়েকদিন মেঘলা থাকবে আকাশ।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+