মৃত্যুর আগে ফোন করে কী বলেছিলেন তারিশি, জানাল শোকার্ত পরিবার
ঢাকা, ৩ জুলাই : ঢাকার অদূরে গুলশন এলাকায় রেস্তরাঁয় বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন তারিশ জৈন। তিনিই একমাত্র বারতীয় যিনি এই জঙ্গি হামলায় খুন হয়েছেন। তিনি ছাড়াও আরও ২১ জন এই জঙ্গি হামলায় নিহত হয়েছেন যার মধ্যে ২ জন বাংলাদেশি পুলিশ আধিকারিক রয়েছেন। [বাংলাদেশে রেস্তরাঁয় হামলাকারী জঙ্গি 'আওয়ামী লিগ' নেতার ছেলে!]
উত্তরপ্রদেশের ফিরোজাবাদের বাসিন্দা তারিশির পরিবার। তাঁর বাবা সঞ্জীব জৈন বাংলাদেশে গত দুই দশক ধরে ব্যবসা করছেন। মা তুলিকাও সেখানেই থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা তারিশি ছুটিতে ঢাকায় এসেছিলেন। সেখানে কয়েকটা দিন থেকে উত্তরপ্রদেশে ফিরে আসার কথা ছিল তাঁর। তবে তার আগেই সব শেষ। [গুলশনে হামলাকারীরা আইএস নয়, জেএমবি-র সদস্য : বাংলাদেশ সরকার]

শুক্রবার রাতে হোলি আর্টিজান রেস্তরাঁয় হামলা চালানোর পরে একে একে অমুসলমানদের ধরে মারতে শুরু করে জঙ্গিরা। নজর এড়িয়ে হোটেলের বাথরুমে পালিয়ে যান তারিশি। সেখান থেকে রাত ১টা ৩০ মিনিট নাগাদ পরিবারকে শেষ ফোন করেন তিনি। জানান, জঙ্গিরা একে একে সকলকে মেরে ফেলছে। তাঁকেও হয়ত খুন করা হবে। সেই ভয়ে অনেকে মিলে তারিশিরা বাথরুমে আশ্রয় নিয়েছেন বলেও তিনি জানিয়েছিলেন। ['মুসলিম বাদে বাকীদের মারতে এসেছি', বন্দিদের জানায় জঙ্গিরা]
ব্যস এরপরে আর তারিশির কোনও ফোন আসেনি। এমনটাই জানিয়েছেন ফিরোজাবাদের বাসিন্দা তারিশির কাকা রাকেশ মোহন জৈন। পরে সকাল ৬টার পরে তারিশির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন ধরেনি। তার মাঝেই হয়ত তাঁকে খুন করা হয়। [গুলশনের রেস্তরাঁয় জঙ্গি হামলার সময়ে তোলা কম্যান্ডো অভিযানের ভিডিও]
তারিশি আমেরিকার ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলেতে অর্থনীতি নিয়ে স্নাতক স্তরে পড়ছিলেন। ছুটিতে বাবা-মায়ের সঙ্গে দেখা করে উত্তরপ্রদেশে ফেরার কথা ছিল তাঁর। তা হল না। উত্তরপ্রদেশেই তারিশির শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছে তাঁর পরিবার।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications