৫১ নয়, সলমন খানের বয়স ৬৪ বছর?
ফোটোশপের সাহায্যে অভিনেতা-অভিনেত্রীদের ছবিতে কারচুপির ঘটনা হামেশাই ঘটছে। বড় বড় অভিনেতা-অভিনেত্রীরা প্রায়শই এই ফটোশপ করা ছবির শিকার হচ্ছেন। এবার 'আসল' দেখতে নকল ভোটার আইডির গেঁরোয় সলমন খান।
হায়দ্রাবাদ, ১৬ জানুয়ারি : ফোটোশপের সাহায্যে অভিনেতা-অভিনেত্রীদের ছবিতে কারচুপির ঘটনা হামেশাই ঘটছে। বড় বড় অভিনেতা-অভিনেত্রীরা প্রায়শই এই ফটোশপ করা ছবির শিকার হচ্ছেন। এবার 'আসল' দেখতে নকল ভোটার আইডির গেঁরোয় সলমন খান।
সম্প্রতি বলিউডের সুপারস্টার সলমন খানের ভুয়া ভোটার কার্ডের ছবি ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়ায়। এই কার্ডে সলমন খানের ছবি রয়েছে, বাবার নাম হিসাবে সলিম (যদিও ইংরাজিতে নামের বানান ভুল) খানের নাম রয়েছে।

সবচেয়ে মজার বিষয় হল, এই ভুয়া ভোটার কার্ডে সলমন খানকে ভারতের প্রবীন নাগরিক হিসাবে দেখানো হয়েছে। এই পরিচয়পত্রে সলমন খানের বয়স ৬৪ বছর ছাপা রয়েছে।
সূত্রের খবর, এই ভোটার পরিচয়পত্রের খোঁজ মিলেছে গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপল কর্পোরেশন (GHMC)-এর নির্বাচন চলাকালীন। মূলত, অন্য কারোর পরিচয়পত্রে ইন্টারনেট থেকে ডাউনলোড করে সলমন খানের একটি ছবি সাঁটিয়ে দেওয়া হয়েছে। যদিও এটি ইচ্ছাকৃত করা হয়েছে, নাকি ভুলবশত হয়েছে, তা তদন্ত সাপেক্ষ।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications