অমিত শাহকে নিয়ে জাল ভিডিও: সাত রাজ্যে দিল্লি পুলিশ! জড়িত ১৬ জন নেতা
অমিত শাহের জাল ভিডিও মামলায় তৎপর দিল্লি পুলিশ। এই ঘটনায় তেলেঙ্গানার কংগ্রেসি মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি-সহ ষোলোজন নেতাকে দিল্লিতে তলব করা হয়েছে। অন্যদিকে অমিত শাহ এই ঘটনায় কংগ্রেসকে নিশানা করেছেন।
এই মামলার তদন্তে দিল্লি পুলিশ তেলেঙ্গানা ছাড়াও আর ছয় রাজ্যে হানা দিয়েছে। এই রাজ্যগুলির হল রাজস্থান, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, উত্তর প্রদেশ, হরিয়ানা ও মধ্যপ্রদেশ।

- দিল্লি পুলিশের এফআইআর
দিল্লি পুলিশ রবিবার বিজেপি এবং স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে অভিযোগ পাওয়ার পরে একটি মামলা দায়ের করেছে। পরে দিল্লি পুলিশের সাইবরা সেলের তরফেও এফআইআর দায়ের করা হয়েছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, কিছু জাল ভিডিও ফেসবুক এবং টুইটারে প্রচার করা হচ্ছে।
- কী বলছে স্বরাষ্ট্রমন্ত্রক
স্বরাষ্ট্রমন্ত্রকের তরপে বলা হয়েছে, ভিডিওটি টেম্পার্ড বলেই মনে হচ্ছে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বৈষম্য তৈরির জন্য বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। এর ফলে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। যে কারণে স্বরাষ্ট্রপমন্ত্রকের তরফে দিল্লি পুলিশের কাছে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
- কী ছিল সেই ভিডিওতে
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই বিষয়টি সবার নজরে আসে। সেই ভিডিওতে দেখানো হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং অন্য অনগ্রসর শ্রেণির সংরক্ষণের বিধান বাতিলের কথা বলছেন। পরিষ্কার করে বলতে গেলে বিজেপি আবার ক্ষমতায় এলে সংরক্ষণ তুলে দেওয়া হবে।
- কী বলছেন অমিত শাহ
অমিত শাহ ইতিমধ্যেই জানিয়েছেন, বিজেপি যতদিন ক্ষমতায় থাকবে ততদিন তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং অন্য অনগ্রসর শ্রেণির সংরক্ষণ থাকবে। এব্যাপারে কংগ্রেস ভুল তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেছেন, বিজেপি সংরক্ষণের রক্ষক। কংগ্রেসকে নিশানা করে তিনি বলেছেন, ওদের হতাশা এমন জায়গায় পৌঁছেছে, তারা তাঁর (অমিত শাহ) এবং অন্য বিজেপি নেতাদের জাল ভিডিও ছড়িয়ে দিচ্ছে। কংগ্রেসের মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি এবং অন্যরা জাল ভিডিও ফরওয়ার্ড করছেন বলেও অভিযোগ করেছেন তিনি।
- দিল্লি পুলিশের সমন
সূত্রের খবর, এই ঘটনার তদন্তের অঙ্গ হিসেবে উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির এক লোকসভা প্রার্থী এবং রাজস্থান ও নাগাল্যান্ডের দুই কংগ্রেস নেতাকে মোবাইল ফোন নিয়ে দিল্লি পুলিশের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার আগে সোমবার রেভান্থ রেড্ডি-স,হ তেলেঙ্গানা প্রদেস কংগ্রেস কমিটির সদস্য শিবকুমার আম্বালা, আসমা তসলিম, সতীশ মান্নে এবং নবীন পাত্তেমকে পয়লা মে হাজির হওয়ার সমন পাঠানো হয়েছে।












Click it and Unblock the Notifications