ভ্রুণে লিঙ্গ নির্ধারণ নিয়ে কোনও নির্দেশিকা দেয়নি সরকার, ছড়ানো হচ্ছে ভুয়ো খবর
ভ্রুণের লিঙ্গ নির্ধারণ আইনে কোনও ছাড় দেওয়া হয়নি। পুরোটাই ভুয়ো খবর প্রচার করা হচ্ছে। কয়েকদিন ধরেই খবরটা ছড়াতে শুরু করেছে যে জন্মের আগে শিশুর লিঙ্গ নির্ধারণ আইন শিথিল করেছে কেন্দ্র।
ভ্রুণের লিঙ্গ নির্ধারণ আইনে কোনও ছাড় দেওয়া হয়নি। পুরোটাই ভুয়ো খবর প্রচার করা হচ্ছে। কয়েকদিন ধরেই খবরটা ছড়াতে শুরু করেছে যে জন্মের আগে শিশুর লিঙ্গ নির্ধারণ আইন শিথিল করেছে কেন্দ্র। কিন্তু সেই খবর একেবারেই মিথ্যে বলে জানানো হয়েছে। করোনা ভাইরাসের কারণে এই আইন শিথিল করা হয়নি বলে জানানো হয়েছে।

ভুয়ো খবরে প্রচার করা হচ্ছিল ১৯৯৪ সালে ভ্রুণের লিঙ্গ নির্ধারণ নিয়ে যে আইন সরকার তৈরি করেছিল। সেই আইন এখন শিথিল করা হয়েছে। যা একেবারেই মিথ্যে প্রচার বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে। এই আইনে কোনও রকম রদবদল করা হয়নি। এমনকী আইন শিথিলও করা হয়নি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ েথকে বিবৃতি জারি করে এই রিপোর্ট ভুয়ো বলে জানানো হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে ভ্রুণের লিঙ্গ নির্ধারণ করা যায় এমন কেন্দ্র গুলি আলট্রাসাউন্ড ক্লিনিক, জেনেরিক কাউন্সিলিং সেন্টার, জেনেরিক ল্যাবরেটরি, জেনেরিক ক্লিনিকগুলি তাঁদের রেকর্ড আগের মতই বহাল রাখতে বলা হয়েছে। আইনের কোনও রকম পরিবর্তন করা হয়নি বলে কড়া নির্দেশিকা গিয়ে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ েথকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications