সরকারি কর্মীদের অবসরের বয়স কমছে , করোনা সংকটে ভুয়ো খবর নিয়ে সতর্ক করল সরকার
করোনা আবহের মধ্যে একাধিক ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে গোটা দেশে। সম্প্রতি প্রচার করা হচ্ছে করোনা সংকটেক কারণে সরকারি কর্মীদের অবসর নেওয়ার বয়স কমিয়ে দেওয়া হয়েছে
করোনা আবহের মধ্যে একাধিক ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে গোটা দেশে। সম্প্রতি প্রচার করা হচ্ছে করোনা সংকটেক কারণে সরকারি কর্মীদের অবসর নেওয়ার বয়স কমিয়ে দেওয়া হয়েছে। এতে আতঙ্ক ছড়াতে শুরু করেছে সরকারী কর্মীদের মধ্যে। যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সতর্ক করে জানানো হয়েছে একেবারেই মিথ্যে এই খবর। এই নিয়ে কোনও রকম সিদ্ধান্ত মোদী সরকার নেয়নি।

কমছে না অবসর গ্রহনের বয়স
কেন্দ্রীয় সরকারি কর্মীদের অবসর গ্রহনের বয়স কমানো হচ্ছে না। ভুয়ো খবর ছড়ানো হচ্ছে এই নিয়ে। গুজব সম্পর্কে সচেতন থাকুন জানালেন কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিং। সাধারণ ৬০ বছরে অবসর নেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। করোনা লকডাউনের কারণে সেই বয়স কমিয়ে ৫০ বছর করা হয়েছে। অর্থাৎ ৫০ বছরেই অবসর দেওয়া হচ্ছে সরকারি কর্মীদের। এ খবর ছড়াতে শুরু করেছে। যা সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী।

৬০ বছরেই অবসর
৫০ নয় ৬০ বছরেই অবসর নেবেন সরকারি কর্মীরা। ভুয়ো খবরে কান না দিয়ে সরকারি নির্দেশিকায় মন দিন। এমনই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। গত কয়েক দিনে করোনা ভাইরাসকে ঢাল করে একাধিক ভুয়ো খবর ছড়াতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। ছাঁটাই থেকে শুরু করে আর্থিক অনুদান সব কিছু নিয়েই ভুয়ো খবর ছড়াচ্ছে সোশ্যাল মিিডয়ায়। তার থেকে সতর্ক থাকার জন্য দেশবাসীকে বারবার অনুরোধ জানানো হচ্ছে।

সরকারি চাকরি নিয়োগের পরীক্ষা নির্ধারিত দিনেই
কেন্দ্রীয়মন্ত্রী জানিয়েছেন ইউপিএসসি পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছে। সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা ৩ মে হবে। তার দিনে কোনও পরিবর্তন করা হয়নি। এসএসসি পরীক্ষার দিনও পিছিয়ে দেওয়া হয়েছে করোনা সংক্রমণের কারণে। তবে এই পরীক্ষাগুলি বাতিল করার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।












Click it and Unblock the Notifications