ফের আধার আতঙ্ক, সম্পত্তিতে আধার সংযোগ নিয়ে দিনভর তুলকালাম, অবশেষে বয়ান সরকারের

সমস্ত স্থাবর সম্পত্তির ডিজিটালাইজেশনের জন্য সম্পত্তির মালিকের আধার নম্বর সংযুক্তিকরণ সংক্রান্ত কেন্দ্রীয় নির্দেশিকা একেবারেই ভুয়ো। জানালেন পিআইবি-র ডিজি। এবিষয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।

জমি - জমা সংক্রান্ত সমস্ত রেকর্ডকে আধার নম্বরের সঙ্গে যোগ করার খবর সম্পূর্ণ ভুল। সোমবার বিজ্ঞপ্তি দিয়ে একথা জানাল কেন্দ্রীয় সরকার। গত কয়েকদিন ধরেই এই সংক্রান্ত কেন্দ্রীয় সচিবালয়ের একটি চিঠি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু এই খবরকে পুরোপুরি গুজব বলে উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকারের মুখপাত্র ও প্রেস ইনফর্মেশন ব্যুরোর ডিজি ফ্র্যাঙ্ক নোরোনহা।

ফের আধার নিয়ে আতঙ্ক

গত ১৫ই জুনের কেন্দ্রীয় সচিবালয়ের একটি চিঠিতে দেখা যাচ্ছে, সমস্ত রাজ্যের মুখ্যসচিব, অতিরিক্ত মুখ্যসচিব, দিল্লির উপরাজ্যপাল এবং নীতি আয়োগের সচিবকে বলা হয়েছে ১৯৫০ সাল থেকে সমস্ত জমি-জমার রেকর্ডকে ডিজিটাল করতে ও সম্পত্তির বামালিকের আধার নম্বর সেই রেকর্ডের সঙ্গে সংযুক্ত করতে। এই চিঠির নিচে স্বাক্ষর রয়েছে ভারত সরকারের সহকারী সচিবের। চলতি বছরের ১৪ই অগাস্টের মধ্যেই সমস্ত রেকর্ডের ডিজিটাইজেশনের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। কোনও ব্যক্তি নিজের স্থাবর সম্পত্তির খতিয়ান ও আধার নম্বর না দিলে সেই সম্পত্তি বেনামি সম্পত্তি হিসেবে গন্য হবে।

সোমবার কেন্দ্রীয় সরকারের মুখপাত্র ও পিআইবি-র ডিজি সাফ জানিয়েছে দিয়েছেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এমন কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় যা রটছে তা একেবারেই ভুয়ো।

শুধু তাই নয়, এবিষয়ে পুলিশের কাছে একটি অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ফ্র্যাঙ্ক নোরোনহা। কে বা কারা জাল চিঠি করে এভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়াল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+