৩০০ টাকার গয়না বিক্রি ৬ কোটি টাকায়! জয়পুরে মার্কিন মহিলার সঙ্গে প্রতারণা

অতিথি দেব ভব। আর সেই অতিথির সঙ্গে প্রতারণা। এক মার্কিন মহিলা এই দেশে এসে প্রতারণার শিকার হলেন। জয়পুরের এক দোকান থেকে সেই গয়না তিনি কিনেছিলেন। সেই গয়নার আসল দাম মাত্র তিনশো টাকা।

কিন্তু দোকানি সেই গয়নার দাম কত নিয়েছেন জানেন? শুনলে আপনিও হতবাক হবেন। ওই মার্কিন মহিলাকে ঠকিয়ে সেই গয়নার দাম নেওয়া হয়েছে ছয় কোটি টাকা! হ্যাঁ, ঠিকই পড়ছেন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

jewelry

চেরিশ নামে মার্কিন মহিলা ভারতে এসেছিলেন। জয়পুরের জোহরি বাজারের এক দোকানে তিনি যান। সেখানে একটি গয়না তার পছন্দ হয়। তিনি সেটি কেনেন। দাম নেওয়া হয়েছিল ছয় কোটি টাকা। গয়নাটি আসলে রুপোর উপর সোনার পালিশ করা ছিল।

চলতি বছরের এপ্রিল মাসে গয়নাটি আমেরিকার একটি প্রদর্শনীতে নিয়ে যাওয়া হয়েছিল। তখনই সেটি নকল বলে জানা যায়৷ কালবিলম্ব না করে ভারতে আসেন ওই মার্কিন মহিলা। ওই দোকানের মালিকের নাম গৌরব সোনি। তাকে এসে সরাসরি চেপে ধরেন ওই মার্কিন মহিলা। কিন্তু ওই মহিলার সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ।

এরপরেই তিনি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন৷ দূতাবাসের সাহায্য নিয়ে জয়পুরের মানক চক থানায় অভিযোগ দায়ের করা হয়। জানা গিয়েছে, সোনার গয়নার উপর হিরে বসানো ছিল ওই গয়নাটি। গয়নাটির শংসাপত্রও দেওয়া হয়। কিন্তু জানা গিয়েছে, ওই গয়নাটি আদ্যোপান্ত নকল।

রুপোর গয়নার উপর সোনার জলের পালিশ করা হয়েছিল। যে পাথরটি হিরে বলা হয়েছিল, সেটিও নকল। অতি সাধারণ মানের একটি পাথর। গয়নার যে শংসাপত্র দেওয়া হয়েছিল, সেটিও নকল। গয়নার জন্য দাম নেওয়া হয়েছিল ছয় কোটি টাকা! আসলে ওই গয়নার দাম মাত্র তিনশো টাকা।

পুলিশে অভিযোগের পরেই তদন্ত শুরু হয়েছে। এদিকে দোকানের মালিক ও তার বাবা দুজনেই গা ঢাকা দিয়েছে। তাদের দুজনের নামে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। পুলিশ তাদের খুঁজছে। নন্দ কিশোর নামে এক ব্যক্তি ওই গয়নার জাল সার্টিফিকেট বানিয়েছিল। তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+