পরিযায়ী শ্রমিকদের ঘরে পৌঁছাতে পাঞ্জাবে চলছে কার্ফু পাসের জালিয়াতি, পুলিসের জালে ৭ জন

করোনা ভাইরাস ছড়াচ্ছে গোটা দেশে। চলছে লকডাউন। ৩ মে পর্যন্ত গোটা দেশে লকডাউন বহাল করা হয়েছে।

করোনা ভাইরাস ছড়াচ্ছে গোটা দেশে। চলছে লকডাউন। ৩ মে পর্যন্ত গোটা দেশে লকডাউন বহাল করা হয়েছে। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন পরিযায়ী শ্রমিকরা। বাড়ি ফেরার জন্য অস্থির হয়ে উঠেছেন তাঁরা। পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফেরাতে পাঞ্জাবে চলছে কার্ফু পাসের জালিয়াতি চক্র। সম্প্রতি এই চক্রের সঙ্গে যুক্ত ৭ জনকে গ্রেফতার করেছে পুলিস।

 জাল কার্ফু পাস

জাল কার্ফু পাস

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে পাঞ্জাবে চলছে ভুয়ো কার্ফু পাসের জালিয়াতি চক্র। সাড়ে তিন লাখ টাকার বিনিময়ে প্রায় ৭১ জন শ্রমিককে এই ভুয়ো কার্ফু পাস দিয়ে ইতিমধ্যেই উত্তর প্রদেশ এবং বিহারে পৌঁছনো হয়েছে পাঞ্জাব থেকে। তদন্তকারী পুলিস আধিকারিকরা জানিয়েছেন ৬০,০০০ টাকা দিলে টেম্পো বুক করা হচ্ছে এবং ৩০,০০০ টাকা দিলে টয়োটা ইনোভা ভাড়া পাওয়া যাচ্ছে। ১৩ জন পরিযায়ী শ্রমিককে ট্রাকে করে পাঠানো হয়েছে। ২০ জন টেম্পোয় এবং ৬ জনকে তিনটি ইনোভা গাড়িতে করে উত্তর প্রদেশ এবং বিহাের পাঠানো হয়েছে। গত ১২ এপ্রিল থেকে বিহারের গোন্ডা এবং উত্তর প্রদেশের সাহারানপুর ও লখনউয়ে চারটি ট্রিপে পরিযায়ী শ্রমিকদের পাঠানো হয়েছে।

 পুলিসের জালে চক্র

পুলিসের জালে চক্র

হোসিয়ারপুর থানার পুলিসই প্রথম এই চক্রের হদিশ পায়। একাধিক ব্যক্তি এই কার্ফু পাস ব্যবহার করে হরিয়ানা এবং উত্তর প্রদেশের সীমানা পার করছে দেখেই সন্দেহ হয় পুলিসের। হোসিয়ারপুরের পুলিস সুপার গৌরব গর্গ জানিয়েছেন, পুরো একটা চক্র এই জালিয়াতির কাজ করছে। কম্পিউটারে কার্ফুপাসের জালিয়াতি করে তাঁরা মোটা টাকার বিনিময়ে শ্রমিকদের সীমানা পার করিেয় দিচ্ছে। ৫টি ভুয়ো কার্ফু পাসও বাজেয়াপ্ত করেছে পুলিস। গ্রেফতার করা হয়েছে সাতজনকে।

 পাঞ্জাবে কার্ফু জারি

পাঞ্জাবে কার্ফু জারি

করোনা সংক্রমণ রুখতে পাঞ্জাবে কার্ফু জারি করা হয়েছে। লকডাউন রক্ষা করতে গিয়ে পাঞ্জাব পুলিসের এক আইএএসের হাত কেটে নিয়েছিল দুষ্কৃতীরা। যদিও পরে সেই হাত আবার জোড়া লাগানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+