ফলাফল প্রকাশের ঘণ্টা পেরোতেই ঘর গোছাচ্ছেন ফড়নবীশ

মহারাষ্ট্রে সরকার গঠন নিশ্চিত জেনেই ঘর গোছাতে শুরু করে দিয়েছেন দেবেন্দ্র ফড়নবীশ। বৃহস্পতিবার ফলাফল প্রকাশের পর রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বিরোধীদেরও কঠিন বার্তা দিয়েছে।

মহারাষ্ট্রে সরকার গঠন নিশ্চিত জেনেই ঘর গোছাতে শুরু করে দিয়েছেন দেবেন্দ্র ফড়নবীশ। বৃহস্পতিবার ফলাফল প্রকাশের পর রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বিরোধীদেরও কঠিন বার্তা দিয়েছে। কংগ্রেস-এনসিপি জোট যাতে কোনওভাবেই বিদ্রোহী ১৫ জন নেতাকে ভাঙাতে না পারে সেদিকে তীক্ষ দৃষ্টি রেখে চলেছেন তিনি। সাংবাদিক বৈঠকেই তাই এই বিদ্রোহী নেতারা দলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বলে বিরোধীদের এক প্রকার বার্তা দিয়েছেন দেবেন্দ্র ফড়নবীশ।

ফলাফল প্রকাশের ঘণ্টা পেরোতেই ঘর গোছাচ্ছেন ফড়নবীশ

শিবসেনা-বিজেপি জোট ১৫০ আসনে জিতে ম্যাজিক ফিগার অতিক্রম করেছেন ঠিকই তবে পিছিয়ে নেই কংগ্রেস-এনসিপি জোটও। আশাতীত ভাবে ১০২টি আসন পেয়েছে তারা। কংগ্রেসের ফলাফল অনেকটাই ভাল। এতেই বিজেপি শিবিরে কপালে ভাঁজ পড়েছে। বিজেপি যদিও এবার মাত্র ১৬৪টি আসনেই প্রার্থী দিয়েছিল। তারমধ্যে ১০৫টি আসন পেয়েছে তারা। শতাংশের হিসেবে বলতে গেলে ৭০ শতাংশ আসনে জয়লাভ করেছে বিজেপি। অমিত শাহ, জেপি নাড্ডারা তার জন্য ফড়নবীশকে সাধুবাদ জানিয়েছেন।

তবে ফড়নবীশের পরীক্ষা এখনও শেষ হয়নি। দলের অন্দরে যে বিদ্রোহ মাথা তুলেছে সেটা দমিয়ে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। এই কঠিন পরিস্থিতিতে তাই শুরু থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছেন তিনি। বিরোধীদের বার্তা দিতে প্রকাশ্যেই ফড়নবীশ জানিয়েদিয়েছেন দল ভাঙানোর চেষ্টা খুব একটা ধোপে টিকবে না কারণ ১৫ জন বিদ্রোহী নেতা তাঁর সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+