Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী: ফাডনবিশের স্বপ্ন ভঙ্গ করে বিজেপির চমক হতে পারে গড়করি

মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী: ফাডনবিশের স্বপ্ন ভঙ্গ করে বিজেপির চমক হতে পারে গড়কড়ি
মুম্বই, ২২ অক্টোবর : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দৌড়ে সবাইকে ফেলে তড়তড় করে এগোচ্ছিলেন দেবেন্দ্র ফাডনবিশ। কিন্তু শেষ লগ্নে হঠাৎ করে একটি নাম কাঁটার মতো খচখচ করছে দেবেন্দ্রর পথে। আর সেই নাম হল বিজেপির জনপ্রিয় নেতা নীতিন গড়করি।

মঙ্গলবার, নাগপুরে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির বাড়িতে দলের ৪০ জন বিধায়ক গিয়ে মহারাষ্ট্রের দায়িত্ব তাঁকে নিতে অনুরোধ করায় এই জল্পনা তুঙ্গে উঠেছে। প্রথম থেকেই দেবেন্দ্র ফাডনবিশের পাশাপাশি , পঙ্কজা মুণ্ডে, নীতিন গড়করি-র নাম শোনা যাচ্ছিল। কিন্তু সবাইকে ফেলে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে যাচ্ছিলেন দেবেন্দ্রই। কিন্তু বিজেপির তরফে এখনও এবিষয়ে কোনও ইঙ্গিত দেওয়া হয়নি।

এদিকে গড়করি নিজেও মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেছেন, তিনি দিল্লিতেই খুশি। ফের রাজ্য রাজনীতিতে ফিরে আসতে চান না তিনি। তবে তিনি একথাও জানিয়েছেন, যদি দলের হাই কম্যান্ড তাঁকে এই দায়িত্ব দেন তবে তিনি তা পালন করবেন। সূত্রের খবর অনুযায়ী, আগামী ২৫ অক্টোবর আরএসএস প্রধান মোহন ভাগওয়াতের সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। অন্যদিকে রাজনাথ সিং ও জে পি নাড্ডা ২৬ অক্টোবর মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী প্রার্থীর নাম চূড়ান্ত করতে যাচ্ছেন বলে খবর।

বিধানসভা নির্বাচনে জনতার ভোটে বিজেপি এন মহারাষ্ট্রের একক সর্ববৃহদ দল। কিন্তু তবু মহারাষ্ট্রে সরকার গড়ার ক্ষেত্রে জোটের প্রয়োজন রয়েছে বিজেপির। কিন্তু সে যাই হোক মুখ্যমন্ত্রী যে বিজেপি থেকেই হচ্ছেন তা কার্যত পাকা। মঙ্গলবার পর্যন্ত যা পরিস্থিতি ছিল তাতে দেবেন্দ্র যে মুখ্যমন্ত্রী তা ঘোষণা হলেও সবাই মনে মনে সে কথা বুঝে গিয়েছিলেন।

কিন্তু সূত্রের খরব অনুযায়ী, আরএসএসও চাইছে গড়করির মতো পোড় খাওয়া কোনও নেতাই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হোন। কারণ গত ১৫ বছরের রাজনৈতিক জীবনে দেবেন্দ্র কখনও সরকারে থেকে কাজ করেননি। তাই তাঁকে মুখ্যমন্ত্রীর দায়িত্বে আনাটা ঝুঁকিপূর্ণ হবে বলে মনে করছে আরএসএস।

দেবেন্দ্র না গড়কড়ি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন তা জানতে আপাতত ২৬ তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+