আপনি কি 'এয়ারসেল'-র গ্রাহক! জানেন কি কতবড় বিপাকে পড়েছে সংস্থা
টেলিকম সংস্থা এয়ারসেলে বড়সড় বিপাকে। সংস্থা দেউলিয়া হয়েছে বলে ন্যাশনাল কম্পানি ল ট্রাইবুনালের কাছে মুম্বইতে আর্জি জানিয়েছে এয়ারসেল।
টেলিকম সংস্থা এয়ারসেলে বড়সড় বিপাকে। সংস্থা দেউলিয়া হয়েছে বলে ন্যাশনাল কম্পানি ল ট্রাইবুনালের কাছে মুম্বইতে আর্জি জানিয়েছে এয়ারসেল। বহু দিন ধরে চলা এই সংস্থার আর্থিক সংকট ঘিরে সমস্য়া চলছিলই, তারই মধ্যে নতুন করে উঠে এল এই তথ্য।

জানা গিয়েছে , নেতিবাচক দিকে এগোতে শুরু করে এয়ারসেল-এর ব্যবসা । প্রচুর জায়গায় তাঁর ঋণগ্রস্ত হয়ে পড়ে। ফলে বর্তমানে তাঁরা দেউলিয়ার পথে এগোতে থাকে। শুধু যে ঋণ তাইই নয়, সঙ্গে যোগ হয়েছে সংস্থার আর্থিক ক্ষতি । সব মিলিয়ে আর্থিক অবস্থা এতটাই খারাপ হয় যে , শেষমেষ দেউলিয়ার পথে চলে যায় এয়ারসেল ।
কিছুদিন আগেই , সংস্থা দেউলিয়া হবে বলে খবর সামনে আসে। জানা যায়, টেলিকম অথরিটি অফ ইন্ডিয়াকে লেখা চিঠিতে এয়ারসেল জানিয়েছে, নিজেদের ৩ টি সাইট ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে এয়ারসেল। তবে সাম্প্রতিক এই দেউলিয়ার খবর রীতিমত প্রভাব ফেলতে চলেছে সংস্থার রিটেলার, পার্টনার , ডিস্ট্রিবিউটারদের।












Click it and Unblock the Notifications