প্রধানমন্ত্রী স্বনিধি-সহ আটটি কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা প্রদান! দেশের মধ্যে শীর্ষে যোগী আদিত্যনাথের UP
লক্ষ্য ২০২৪-এর লোকসভা নির্বাচনে সব থেকে বেশি আসনে জয়। সেদিকে লক্ষ্য রেখে এগিয়ে চলেছে উত্তর প্রদেশে। রবিবার এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দারিদ্র দূরীকরণের অন্তত আটটি প্রকল্পের সুবিধা প্রদানে উত্তর প্রদেশ দেশের মধ্যে সব থেকে আগে রয়েছে।
উত্তর প্রদেশ সরকারের বিবৃতিতে বলা হয়েছে, আটটি কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা প্রদানে দেশের মধ্যে একনম্বর হওয়া, সাধারণ মানুষের প্রতি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সংবেদনশীলতার সাক্ষ্যও বহন করে। আটটি প্রকল্পের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্প, যেখানে রাস্তার বিক্রেতারা ব্যবসার জন্য সুদমুক্ত ঋণ নিতে পারেন।

প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পে সব থেকে বেশি সংখ্যাক রাস্তার বিক্রেতাকে সুবিধা দিয়ে উত্তর প্রদেশে শীর্ষে রয়েছে। এক্ষেত্রে মধ্যপ্রদেশ দ্বিতীয় এবং তেলেঙ্গানা রয়েছে তৃতীয়স্থানে। এই প্রকল্প নিয়ে উত্তর প্রদেশের নগর উন্নয়ন সংস্থার ডিরেক্টর অনিল কুমার বলেছেন, মুখ্যমন্ত্রী যোগীর লক্ষ্য হল জাতি ধর্ম নির্বিশেষে রাজ্যের প্রতিটি অংশের মানুষকে রাজ্য ও কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া।
জাতি-ধর্ম নির্বিশেষে কোনও বৈষম্য ছাড়াই সমাজের সবার কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন উত্তর প্রদেশের ওই আধিকারিক। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী স্বনিধি যোজনায় প্রথম কিস্তিতে ৯, ৫৭, ৭৭১ জন, দ্বিতীয় কিস্তিতে ২,২৯,০১৪ জন এবং তৃতীয় কিস্তিতে ৭৩৯১ জনকে সুবিধা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী স্বনিধি যোজনায় রাস্তার বিক্রেতাদের ঋণের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কিস্তি হল যথাক্রমে ১০ হাজার ২০ হাজার ও ৫০ হাজার টাকা। অনিল কুমার জানিয়েছেন, উত্তর প্রদেশে রাস্তার বিক্রেতা ও তাদের পরিবারগুলি একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে।
উত্তর প্রদেশে রাস্তার বিক্রেতাদের প্রধানমন্ত্রী স্বনিধির পাশাপাশি প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, জনধন অ্যাকাউন্ট, এক জাতি এক রেশন কার্ড, জননী সুরক্ষা যোজনা, প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা, প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধনের সুবিধা পাচ্ছেন।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications