বিশ্ব জুড়ে ডাউন ফেসবুক! সমস্যায় ব্যবহারকারীরা

বিশ্ব জুড়ে ফের সমস্যায় ফেসবুক ব্যবহারকারীরা। এদিন রাত সাতটার কিছু পর থেকে সমস্যা প্রকট হতে শুরু করে। সমস্যার কারণে ফেসবুক সার্ভার ডাউন হয়ে যায়।

বিশ্ব জুড়ে ফের সমস্যায় ফেসবুক ব্যবহারকারীরা। এদিন ভারতীয় সময় রাত সাতটার কিছু পর থেকে সমস্যা প্রকট হতে শুরু করে। সমস্যার কারণে ফেসবুক সার্ভার ডাউন হয়ে যায়। মূলত ইউরোপ এবং আমেরিকায় সমস্যা বেশি দেখা দেয়। ভারতেও তার প্রভাব পড়ে। এইবছরে মার্চ মাসে একবার এবং জুলাই মাসেও ফেসবুক ডাউন হয়ে গিয়েছিল।

বিশ্ব জুড়ে ডাউন ফেসবুক! সমস্যায় ব্যবহারকারীরা

ইউজারদের অভিযোগের মধ্যে রয়েছে, ছবি ঠিকমতো লোডিং না হওয়া এবং লগইন সমস্যাও রয়েছে। গুগল ও টুইটারে এই সংক্রান্ত রিপোর্ট ছড়িয়ে পড়ে। বিশ্বজুড়ে টুইটার ব্যবহারকারীরা বিষয়টি নিয়ে টুইট করতে থাকেন। তাঁরা বলেছেন লগইন করতে গেলেই 'error code 2' দেখিয়েছে। কী কারণে এই সমস্যা তা অবশ্য জানা যায়নি। তবে টুইটারেই জানা যায়, ওরর ম্যাসেজ পাওয়ার পাশাপাশি এই মুহুর্তে রক্ষণাবেক্ষণ গত কারণে সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্ম ডাউন রয়েছে।

সমস্যা সব থেকে বেশি দেখা যায়, ইউরোপের কিছু অংশ, উত্তর আমেরিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ায়। তবে টানা না হলেও ফেসবুকের ভারতীয় সার্ভারকে মাঝে মধ্যে কাজ করতে
দেখা গিয়েছে। ভারতের অনেক ব্যবহারকারী ছবি আপলোড করা যাচ্ছে না বলে টুইটারে অভিযোগ করেছেন।

এখনও পর্যন্ত ফেসবুকের তরফে কোনও কিছু জানা না গেলেও, টেকনিক্যাল কারণে এই বিভ্রাট বলে অনুমান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+