রাজ্য প্রশাসনের বিরুদ্ধে মামলা ফেসবুকের
পাহাড়ে অশান্তির জেরে একটি খবরের পেজ ব্লক করার জন্য় ফেসবুক কর্তৃপক্ষকে নির্দেশ দেয় রাজ্যপ্রশাসন। সেই নির্দেশ দেওয়ার পদ্ধতিকে এবার চ্য়ালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে ফেসবুক।
পাহাড়ে অশান্তির জেরে একটি খবরের পেজ ব্লক করার জন্য় ফেসবুক কর্তৃপক্ষকে নির্দেশ দেয় রাজ্যপ্রশাসন। সেই নির্দেশ দেওয়ার পদ্ধতিকে এবার চ্য়ালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে ফেসবুক। ফেসবুকের দাবি , যে পদ্ধতিতে রাজ্যসরকার নির্দেশ দিয়েছে ফেসবুককে সেই পদ্ধতি বৈধ নয়।

শুক্রবার বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা। এদিকে, রাজ্য প্রশাসনের বক্তব্য , গোর্খাল্যান্ড ইস্যুতে একটি বিশেষ ফেসবুক পেজে প্ররোচনামূলক খবর ছড়ানো হচ্ছিল। পাহাড়ে অসান্তি রুখতে এই পেজ বন্ধ করা আবশ্যিক বলে মনে করে রাজ্য প্রশাসন। লালবাজার সাইবার থানার ওসি ব্যাঙ্কশাল আদালতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে বিষয়টি জানায়। আদালত ওই আর্জি গ্রহণ করে, কেন্দ্রীয় সরকারের তথ্য ও প্রযুক্তি দফতরে জানায়। বলা হয়, যাতে ওই নির্দিষ্ট ফেসবুক পেজটি বন্ধ করতে।
এদিকে, ফেসবুক সূত্রের খবর, তারা যে কোনও ইস্যুতেই নিরপেক্ষ। সেক্ষেত্রে গোর্খাল্য়ান্ড ইস্যুতে তাঁরা সরকার বা বিরোধী, কোনও পক্ষেই নেই। জনগণকে মতামত প্রকাশের জন্য তারা 'ওয়াল' ব্যবহার করতে দেন মাত্র। প্ররোচনামূলক খবর ফেসবুকে বন্ধ করার জন্য ফেসবুক কর্তৃপক্ষের নিজস্ব নিয়ম রয়েছে । সেই নিয়ম না মেনে , পশ্চিমবঙ্গ সরকার যে পদ্ধতিতে ফেসবুকের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্যসরকার, সেই পদ্ধতিতে আপত্তি রয়েছে ফেসবুকের।












Click it and Unblock the Notifications