হাজিরার নির্দেশ না এড়ালেও সুপ্রিম রায়ে স্বস্তি, দিল্লি হিংসা নিয়ে জবাবদিহি করতে বাধ্য নয় ফেসবুক
হাজিরার নির্দেশ না এড়ালেও সুপ্রিম রায়ে স্বস্তি, দিল্লি হিংসা নিয়ে জবাবদিহি করতে বাধ্য নয় ফেসবুক
একদিকে যখন নয়া তথ্য-প্রযুক্তি আইন নিয়ে টুইটার, গুগল সহ একাধিক টেক জায়ান্টের সঙ্গে জোরদার টানাপোড়েন চলছে সরকারের সেখানে এবার ফেসবুকের বিতর্কিত পোস্ট নিয়ে নয়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত উল্লেথ্য, সিএএ-এনআরসি আন্দোলনের আবহে দিল্লিতে হিংসার ঘটনায় এর আগে একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে ফেসবুক। ফেসবুকে করা একাধিক পোস্ট নিয়ে চলে জোরদার বিতর্ক।

কী পর্যবেক্ষণ দিল শীর্ষ আদালত ?
আর সেই প্রেক্ষাপটেই সংস্থার ভারতীয় শাখার ভাইস প্রেসিডেন্ট অজিত মোহনকে তলব করেছিল দিল্লি বিধানসভার শান্তি ও সম্প্রীতি রক্ষা বিষয়ক কমিটি। উস্কানিমূলক পোস্ট সংক্রান্ত অভিযোগ নিয়ে ফেসবুকের কাছে জবাবদিহি চেয়েছিল সরকার। যদিও এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে আগেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ফেসবুক ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট অজিত মোহন।

জবাবদিহি করতে বাধ্য করা যাবে না
এদিন সেই মামলার শুনানিতেই সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানায় উস্কানিমূলক পোস্ট সংক্রান্ত অভিযোগে কোনও ভাবেই ফেসবুককে জবাবদিহি করতে বাধ্য করা যাবে না। কারণ ব্যক্তি স্বাধীনতা কখনও কোনও কর্তৃপক্ষের দায় হতে পারে না। বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কিষাণ কল, বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি হৃষিকেশ রায়ের বেঞ্চ এই রায় দিয়েছেন বলে জানা যাচ্ছে। যদিও শান্তি ও সম্প্রীতি রক্ষা বিষয়ক কমিটির কাছে ফেসুবক প্রতিনিধিদের হাজিরা দিতে হচ্ছে বলেই জানা যাচ্ছে।

সরকারের করা প্রশ্ন এড়িয়ে যেতে পারে ফেসবুক
পাশাপাশি শীর্ষ আদালতের বিচারপতিরা তাদের পর্যবেক্ষণে এও জানিয়েছেন দিল্লির আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। তাই ক্ষেত্রে কোনোভাবেই ফেসবুককে কাঠগড়ায় তোলা যাবে না। এমনকী দরকারে ফেসবুক সরকারের করা প্রশ্ন এড়িয়েও যেতে পারে। তবে স্বেচ্ছায় যদি তারা সরকারকে কোনও তথ্য তুলে ধরে সাহায্য করতে চান তবে সেই স্বাধিকার তাদের থাকছে। কিন্তু কোনোভাবেই এই কাজে জোর করতে পারবে না সরকার।

হাজিরা এড়াতে পারলেন না ফেসবুক কর্তা
এদিকে এর আগেও দিল্লি বিধানসভার শান্তি ও সম্প্রীতি রক্ষা বিষয়ক কমিটির চেয়ারম্যান রাঘব চাড্ডাই প্রথম ফেসবুক কর্তাকে ডেকে পাঠিয়েছিলেন। কিন্তু তারা তা এড়িয়ে যান। এবারেও বিধানসভায় হাজিরা এড়ানোর জন্যই আবেদন করা হয়েছিল অজিতের তরফে। তবে ফেসবুকের স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে বলে শীর্ষ আদালতের তরফে জানানো হলেও ফেসবুক ইণ্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট অজিত মোহনের হাজিরা এড়ানোর আবেদন খারিজ হয়েছে। চাইলে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মেনে এখন থেকে তারা সরকারের তরফে করা প্রশ্নের উত্তর এড়িয়ে যেতে পারবেন।












Click it and Unblock the Notifications