৬ ঘণ্টার বেশি সময় থমকে সোশ্যাল জগত, ফিরতেই মিমের জোয়ারে ভাসল নেট দুনিয়া
৬ ঘণ্টার বেশি সময় থমকে সোশ্যাল জগত
আমাদের জীবনে সোশ্যাল মিডিয়ার মাহাত্ম্য যে কি তা সোমবারের রাত না আসলে হয়ত বুঝতেই পারতাম না। সোমবার রাতে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ার ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মতো মাধ্যমগুলির পরিষেবা ভেঙে পড়ে। সোশ্যাল মিডিয়া জায়েন্ট ফেসবুক এবং তার সহকারি অ্যাপগুলি হঠাৎ করেই কাজ করা বন্ধ দেয় ৷ ভারতীয় সময় রাত সওয়া নটা নাগদ থেকে ব্যবহারকারীরা হঠাৎই বিস্তর সমস্যার সম্মুখীন হয়ে যান ৷ প্রায় ছয় ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ।

৬ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয় পরিষেবা
প্রায় ৬ ঘণ্টার ওপর বন্ধ থাকার পর এরপর মঙ্গলবার একে একে আবার নিজেদের পরিষেবায় ফিরতে শুরু করে দেয়। হোয়াটসঅ্যাপে কোনও মেসেজ পাঠানো বা গ্রহণ করা যাচ্ছিল না, ইনস্টাগ্রামে ফিড রিফ্রেশ হচ্ছিল না এবং ফেসবুক লোডে সমস্যা দেখা দিয়েছিল।

ফেসবুক সহ খুলছিল না কোনও অ্যাপই
হঠাৎ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি এভাবে ভেঙে পড়ার পেছনে কারণ হিসাবে বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তার ওপর হামলার বিষয়টিকে নাকচ করে দিয়েছেন বিশেষজ্ঞ মার্কাস হাচিন্স। আংশিকভাবে ফেসবুক ভোর ৩টে ১৫ নাগাদ ফিরে আসলেও হোয়াটসঅ্যাপ নিয়ে সমস্যা বেশ দীর্ঘসময় ধরে ছিল। এদিকে নেটিজেনরাও নিজেদের পছন্দের কোনও মাধ্যম না পেয়ে সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ট্যুইটারে ক্ষোভ উগড়ে দেন৷ এত বড় বিপর্যয়ে অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে মানুষ নিজেদের মত প্রকাশ করছে ৷ সোমবারের আচমকা এই সোশ্যাল মিডিয়ায় ধস নামায় নেটিজেনরা কেউই চুপ করে বসে থাকেননি। নিজেদের ক্ষোভ উগরে দিয়ে ইন্টারনেট শাটডাউন, ইনস্টাগ্রাম ডাউন ও সার্ভার ডাউনের মতো শব্দগুলি হ্যাশট্যাগের মাধ্যমে ট্রেন্ড হয়ে পড়ে অনলাইনে। শুধু তাই সোশ্যাল মিডিয়া জুড়ে মিম তৈরি হয়।

মিমের বন্যা সোশ্যাল মিডিয়া জুড়ে
ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ থাকা নিয়ে মঙ্গলবারই মিমে ভরে যায় ফেসবুক ও টুইটার। মিমগুলি ভাইরাল হতে বেশি সময় নেয় না। মিমের মাধ্যমে অনেকেই জানিয়েছেন যে প্রথমদিকে বহু মানুষই ভেবেছিলেন যে এটা তাঁদের ওয়াই ফাই বা নেট কানেকশনের সমস্যা, তাই বারংবার তা অন-অফ করছিলেন। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে একটি দৃশ্য নিয়েও মিম বানানো হয়। যেখানে লেখা রয়েছে, 'অনেক অপেক্ষা করিয়েছেন আপনি'। ফেসবুক ও তার সহকারি অ্যাপ বন্ধ থাকায় সকলেই সোমবার ভিড় জমিয়েছিলেন টুইটারে। তা নিয়েও মিম তৈরি হয়, যেখানে দেখা গিয়েছে টুইটারে লাইন দিয়ে মানুষ ঢুকছে আর অন্য প্ল্যাটফর্মগুলি ফাঁকা পড়ে রয়েছে।

তিন প্ল্যাটফর্ম থেকেই ক্ষমা প্রার্থনা
সোমবার রাতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের পরিষেবা হঠাৎ করেই বন্ধ হয়ে যায় ৷ হোয়াটসঅ্যাপ থেকে টুইট করেও জানানো হয়েছে পরিষেবা পুনর্বহাল করতে তারা কাজ করছেন ৷ তারা বলে, 'আমরা জানি কিছু মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছে না৷ আমরা এটার জন্য কাজ করছি৷ আমরা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করছি৷ আপনাদের ধৈর্য্যের জন্য ধন্যবাদ।' ইনস্টাগ্রাম আধিকারিকদের পক্ষ থেকেও টুইট করে ক্ষমা চাওয়া হয়েছে ৷ঠিক কী কারণে এই ধরণের বড় বিপর্যয় তা অবশ্য কোনওপক্ষই সরকারিভাবে মুখ খুলতে চাইছে না ৷ হতে পারে ডিএনএস সার্ভার ডাউন হওয়ার কারণে এই সমস্যা৷ ফেসবুক ও ইনস্টাগ্রাম ওয়েবসাইট ও অ্যাপগুলি কোনও কিছুই রিফ্রেশ করতে পারছিল না ৷












Click it and Unblock the Notifications