'ফেসবুক ফ্রেন্ড' এর হাতে খুন তরুণী, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

ফেসবুকের এক পুরুষ বন্ধুর সঙ্গে আলাপ করতে গিয়ে খুন হয়েছেন অঙ্কিতা। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ। বাশী এলাকায় অভিযুক্ত বছর ২৫ এর হরিদাস নির্গুড়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অঙ্কিতা।

স্যোশাল নেটওয়ার্কিং সাইটে মানুষ দেখে তাদের বিচার করতে যাওয়া নেহাত বাতুলতা ছাড়া আর কিছু নয়। তবে অনেকে তা বুঝতে চান না। ভুল করে সম্পর্কে জড়িয়ে পড়েন। আর ঠিক সেভাবেই বেঘোরে প্রাণ গেল এক তরুণীর। তাঁর নাম অঙ্কিতা মোরে। তিনি মুম্বইয়ের বাসিন্দা। ফেসবুকের এক পুরুষ বন্ধুর সঙ্গে আলাপ করতে গিয়ে খুন হয়েছেন অঙ্কিতা।

'ফেসবুক ফ্রেন্ড' এর হাতে খুন তরুণী, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ। বাশী এলাকায় অভিযুক্ত বছর ২৫ এর হরিদাস নির্গুড়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অঙ্কিতা। সেখানে তাঁকে যৌন মিলনে রাজি হতে বলে হরিদাস। তাতে সম্মতি না জানালে খুন করা হয় বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, ঘটনায় নিজের দোষ স্বীকার করেছে নির্গুড়ে। তাদের নালাসোপাড়া এলাকার বাড়ির সিঁড়িতে অঙ্কিতার লাশ পাওয়া গিয়েছে। প্রতিবেশী একজন লাশ দেখে সকলকে খবর দেন। হাসপাতালে ভর্তি করা হলে অঙ্কিতাকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশ এসে নির্গুড়ের ফ্ল্যাট থেকে অঙ্কিতার মোবাইল ও পয়সার ব্যাগ উদ্ধার করে। ঘটনার সময় নির্গুড়ের ফ্ল্যাটে কেউ ছিল না। যৌনমিলনে অস্বীকার করায় জুতোর ফিতে গলায় জড়িয়ে অঙ্কিতাকে অভিযুক্ত নির্গুড়ে খুন করে। পরে দেহ সিঁড়িতে শুইয়ে দেয়।

নিহত অঙ্কিতার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মারা যাওয়ার আগে তাঁর সঙ্গে যৌন নির্যাতন করা হয়েছে কিনা তার রিপোর্ট সামনে এলে পুলিশ অন্য ধারায় মামলা করতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+