রাহুল গান্ধীর বিতর্কিত দুটি পোস্ট উড়িয়ে দিল ফেসবুক! পলিসির বিরোধী বলল জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়াতে ফের ধাক্কা খেলেন রাহুল গান্ধী! গত কয়েকদিন আগে বড়সড় পদক্ষেপ নিয়েছিল টুইটার। এবার একই পথে হাঁটল ফেসবুক এবং ইন্সটাগ্রাম। গত কয়েকদিন আগে দিল্লিতে এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটে। আর এই ঘটনাতে গর্জে ওঠেন নাগরি

সোশ্যাল মিডিয়াতে ফের ধাক্কা খেলেন রাহুল গান্ধী! গত কয়েকদিন আগে বড়সড় পদক্ষেপ নিয়েছিল টুইটার। এবার একই পথে হাঁটল ফেসবুক এবং ইন্সটাগ্রাম। গত কয়েকদিন আগে দিল্লিতে এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটে। আর এই ঘটনাতে গর্জে ওঠেন নাগরিক সমাজ। একাধিক স্তরে প্রতিবাদ হতে থাকে।

রাহুল গান্ধীর বিতর্কিত দুটি পোস্ট উড়িয়ে দিল ফেসবুক

নির্জাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান রাহুল গান্ধী। পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সোশ্যাল মিডিয়াতে সমস্ত ছবি আপলোড করেন রাহুল। ধর্ষিতার বাবা-মায়ের ছবি প্রকাশ করে দেন তিনি। এই ঘটনাতে তীব্র বিতর্ক তৈরি হয়। সেই বিতর্কিত পোস্টকে উড়িয়ে দিল ফেসবুক।

শুধু ফেসবুকে নয়, ইস্টাগ্রাম থেকেও বিতর্কিত ওই পোস্ট উড়িয়ে দেওয়া হয়। বিশ্বের অন্যতম বৃহৎ সোশ্যাল মিডিয়ার তরফে জানানো হয়েছে যে রাহুল গান্ধীর করা ওই পোস্ট তাঁদের পলিসির বিরুদ্ধে। আর সেই কারণে সেগুলিকে উড়িয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে National Commission for Protection of Child Rights (NCPCR) এর তরফে বিতর্কিত ওই পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে সরানোর নির্দেশ দেওয়া হয় রাহুল গান্ধীকে।

আর এরপরেই ফেসবুকের তরফে সেগুলিকে সরিয়ে দেওয়া হয়। যদিও এর আগে ফেসবুকের তরফে রাহুল গান্ধীকে একটি চিঠি দেওয়া হয়। সেই চিঠিতে National Commission for Protection of Child Rights (NCPCR) কথা তুলে ধরে বিতর্কিত ওই পোস্ট রাহুল গান্ধীকে সরানোর কথা বলা হয়।

উল্লেখ্য, এর আগে টুইটারেও একই ভাবে ছবি দিয়েছিলেন। বাড়ি থেকে ঘুরে এসেই জাস্টিস দাবি করে টুইট করেছিলেন রাহুল গান্ধী। সেই টুইটেই নির্যাতিরা এবং তার পরিবারের ছবিও পোস্ট করেছিলেন তিনি। টুইটে তাঁদের ছবি দিয়ে রাহুল লিখেছিলেন, 'এই মা-বাবার চোখের জল শুধু একটা কথাই বলছে, ওঁদের মেয়ের জন্য সুবিচার চায়। আর এই সুবিচারের পথে আমি ওঁদের সঙ্গে আছি।' তাতেই তুলকালাম কাণ্ড বাধে।

আইনত যৌন নির্যাতনের শিকার কারোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যায় না। আর এরপরেও টুইটারের তরফে ওই বিতর্কিত পোস্ট মুছে দেওয়া হয়। এবার দেরিতে হলেও একই পথে হাঁটল ফেসবুকও। উল্লেখ্য, এভাবে ধর্ষিতার পরিবারের ছবি সামনে এনে তীব্র বিতর্কের মধ্যে পড়েন রাহুল গান্ধী।

বিজেপির তরফে একের পর এক তোপ দাগা হয়। বিজেপি নেতা সম্বিত পাত্র সরাসরি রাহুল গান্ধীকে নিশানা করেছিলেন। তাঁর মন্তব্য ছিল পস্কো আইনের ধারা ভঙ্গ করেছেন কংগ্রেস নেতা। শুধু তাই নয়, শিশু সুরক্ষা অধিকার কমিশন এই নিয়ে প্রতিবাদ জানিয়ে দিল্লি পুলিশ এবং টুইটারে অভিযোগ জানায়। রাহুল গান্ধীর নামে এই অভিযোগ জমা পড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+