ব্যবসা করার জন্যে টাকার সরকার ব্যাঙ্কে দরজায় ঘুরছেন? এক ক্লিকেই ৫০ লাখ টাকা পর্যন্ত লোন দেবে Facebook
করোনা পরিস্থিতিতে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সবাই! কারোর চাকরি চলে যাচ্ছে তো আবার কারোর বেতনে ব্যাপক কাটছাঁট করা হচ্ছে। এই অবস্থাতে ব্যবসার দিকে ঝুঁকছে অনেকেই। কিন্তু ব্যবসা করলেই তো হবে না। প্রয়োজন টাকার। কীভাবে
করোনা পরিস্থিতিতে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সবাই! কারোর চাকরি চলে যাচ্ছে তো আবার কারোর বেতনে ব্যাপক কাটছাঁট করা হচ্ছে। এই অবস্থাতে ব্যবসার দিকে ঝুঁকছে অনেকেই। কিন্তু ব্যবসা করলেই তো হবে না। প্রয়োজন টাকার। কীভাবে আসবে টাকা?
আর এই অবস্থায় বড়সড় স্বস্তির খবর শোনাচ্ছে ফেসবুক।
ব্যবসার জন্যে নাকি তাঁরা টাকা জোগাড় করে দেবে! ভাবছেন তো ফেসবুক কীভাবে টাকা জোগাড় করে দেবে?
হ্যাঁ! ছোট ব্যবসায়ী এবং ব্যবসা শুরু করার ক্ষেত্রে লোনের ব্যবস্থা করে দেবে (Facebook Loan) জনপ্রিয় এই সোশ্যাল সাইট। কোনও বন্ধক ছাড়াই পাঁচদিনের মধ্যে এই লোনের টাকা দিয়ে দেওয়া হবে গ্রাহককে।

এক কোম্পানির সঙ্গে চুক্তি ফেসবুকের
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক বিশ্বের সবথেকে বড় সোশ্যাল মিডিয়া জায়েন্ট ফেসবুক এবার ধীরে ধীরে লোন সেক্টরে নিজের জায়গা পাকা করতে চাইছে। গোটা বিশ্বের মধ্যে প্রথমবার ফেসবুক ভারতের মানুষের জন্যে এই সুবিধা নিয়ে এসেছে।
বিশেষ করে স্মল বিজনেস লোন ইনিয়েসেটিভ নিয়ে আসা হয়েছে। ফেসবুক এই পরিষেবা পুরোদমে চালানোর জন্যে একটি ফিনান্সিয়াল কোম্পানি ইন্ডিফাই (Indifi) বলে একটি সংস্থার সঙ্গে চুক্তি করা হয়েছে। অর্থাৎ এই স্কিমের সুবিধা পেতে গেলে ফেসবুক এই সংস্থার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে।

৫০ লাখ টাকা পর্যন্ত পাওয়া যাবে লোন
ফেসবুক ইন্ডিয়ার কর্তা অজিত মোহন এই স্কিমের বিষয়ে আরও বিস্তারিত জানিয়েছেন। তিনি জানাচ্ছেন, ফেসবুকের এই স্কিমের উদ্দেশ্য হচ্ছে ছোট ব্যবসায়ীদের সাহায্য করা। যাতে তাঁরা কোনও কিছু বন্ধক না রেখেই ব্যবসার জন্যে লোন পেতে পারেন।
শুধু তাই ভারতের দায়িত্বে থাকা ফেসবুক কর্তা জানিয়েছেন, ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া ছীট ব্যবসায়ীদের পাঁচ লাখ টাকা থেকে ৫০ লাখ টাকা ফেসবুক লোনের সুবিধা করে দেবে।
তবে এই লোনের ক্ষেত্রে ১৭ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত সুদ দিতে হবে। আবেদনকারীর কাছ থেকে ইন্ডিফাই (Indifi) কোনও প্রেসিসিং চার্জ পর্যন্ত নেবে না।

পাঁচদিনের মধ্যে পেয়ে যাবেন লোনের টাকা
এই লোনের টাকা পাওয়ার জন্যে বেশ কিছু জরুরি ডকুমেন্ট জমা দিতে হবে। আর সেই সমস্ত কাগজ পরীক্ষা করে দেখার পর পাঁচদিনের মধ্যে লোনের (Facebook Loan) টাকা দিয়ে দেওয়া হবে। ইন্ডিফাই (Indifi) গোটা বিষয়টির দায়িত্বে থাকবে।
এই লোনের টাকা পাওয়ার ক্ষেত্রে আবেদনকারীকে কোনও কিছু বন্দক রাখতে হবে না। মহিলা ব্যবসায়ীদের জন্যে বেশ কিছু সুবিধার কথা বলা হয়েছে। সুদের হারেও বেশ কিছু ছাড় দেওয়া হচ্ছে।
এর মধ্যে ফেসবুককে কোনও টাকা দিতে হবে না। পুরো বিষয়টি ফেসবুক তার সহযোগী সংস্থা ইন্ডিফাই (Indifi) এর মাধ্যমে চালানো হবে। ইতিমধ্যে এই সুবিধা ভারতের ২০০টিরও বেশি শহরে শুরু হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications