অগ্রাধিকার থাকলেও বিমানে আর বাধ্যতামূলক নয় ফেস মাস্ক! নির্দেশিকা জারি বিমান পরিবহণমন্ত্রকের
বিমান যাত্রায় আর বাধ্যতামূলক নয় ফেস মাস্ক। এদিন অসামরিক বিমান পরিবহণমন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে। তবে বিমানযাত্রীদের উদ্দেশে বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণেই অগ্রাধিকারের ভিত্তিতে ফেস মাস্ক ব্যবহার করা উচিত।
বিমান যাত্রায় আর বাধ্যতামূলক নয় ফেস মাস্ক। এদিন অসামরিক বিমান পরিবহণমন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে। তবে বিমানযাত্রীদের উদ্দেশে বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণেই অগ্রাধিকারের ভিত্তিতে ফেস মাস্ক ব্যবহার করা উচিত।

ফেস মাস্ক ব্যবহার নিয়ে নির্দেশিকা জারি করতে গিয়ে অসামরিক বিমান পরিবহণমন্ত্রকের তরফে বলা হয়েছে, বিমানে ভ্রমণের সময় ফেস মাস্কের ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কিত বিষয়টি নিয়ে দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের সঙ্গে আলোচনা করা হয়েছে।
অসামরিক বিমান পরিবহণমন্ত্রকের তরফে সব এয়ারলাইন্সকে দেওয়া নির্দেশিকায় বলেছে, ফ্লাইটের ভিতের ফেস মাস্ক না পরলে জরিমানা কিংবা শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা করা যাবে না। পরিবর্তে কী বলতে হবে তাও জানিয়েছে অসামরিক বিমান পরিবহণমন্ত্রক। সেখানে বলা হয়েছে, এখন থেকে বিমানে ঘোষণায় বলা যেতে পারে কোভিড সংক্রমণের প্রেক্ষিতে যাত্রীদের অবশ্যই ফেস মাস্ক ব্যবহার করা উচিত। সেখানে জরিমানা কিংবা শাস্তিমূলক ব্যবস্থার কথা ঘোষণার প্রয়োজন নেই।
২০২০ সালের শুরু থেকে দেশে করোনার সংক্রমণ শুরু হয়। তারপরেই বিমান যাত্রীদের ফেস মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছিল। দেশের করোনা সংক্রমণ চূড়ান্ত শিখরে থাকার সময় মুম্বই কিংবা দিল্লি শহরেও ফেস মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছিল।












Click it and Unblock the Notifications