অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে সরানো হল ফেস মাস্ক, স্যানিটাইজার! এমন সিদ্ধান্তের নেপথ্যে কোন কারণ
অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে সরানো হল ফেস মাস্ক, স্যানিটাইজারকে!এমন সিদ্ধান্তের নেপথ্য়ে কোন কারণ
মোদী সরকার করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর মুখে ঘোষণা করেছিল, মাস্ক ও স্যানিটাইজার এদেশে অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় থাকবে। তবে করোনার মহামারীতে যখন দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যাচ্ছে, তখন সরকার সিদ্ধান্ত নিয়েছে এই দুই পণ্য কে অত্যাবশ্যকীয় তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে।

কেন এমন সিদ্ধান্ত কেন্দ্রের?
অত্যাবশ্যকীয় পণ্যের তলিকা থেকে সরকার এই দুটি পণ্যকে সরিয়ে নেওয়ায় , ব্যবসায়ী মহলের সুবিধা হয়েছে। করোনার মহামারীর প্রবল সংকটকালে যাতে এই পণ্যের দাম স্বাধীনভাবে লাগাতে পারেন ব্যবসায়ীরা, তার জন্যই মোদী সরকার এমন পদক্ষেপ নিয়েছে বলে ,জানাচ্ছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। মাস্ক ও স্যানিটাইজারের দামে লাগাম না থাকলে, তার দাম চড়া হারে বৃদ্ধি হতে পারে।

অত্যাবশ্যকীয় পণ্য ও কিছু তথ্য
১৯৫৫ সালের অত্যাবশ্যকীয় পণ্যের আইন অনুযায়ী, তালিাভূক্ত পণ্যকে কেউ নিজের আওতায় বেশি মজুত করতে পারবে না। পণ্যের দাম সরকার বেঁধে দেবে। আর সেই তালিকা থেকে মুক্তি পাওয়ায় এবার স্যানিটাইজার ও মাস্ক মজুতও বাড়বে বলে মনে করা হচ্ছে।

কেন এমন তালিকায় বেঁধে দেওয়া হয়েছিল দুটি পণ্যকে?
এর আগে মার্চ মাসে বাজারে স্যানিটাইজার ও মাস্ক দুটি পণ্যই সহজে মিলছিল না। চড়া দামে কোথাও কোথাও এই পণ্য বিক্রি হয়েছে। ফলে বাজারে মাস্ক ও স্যানিটাইজারের কমতি ছিল।

বেড়েছে পণ্যের উৎপাদন
ফেস মাস্ক ও স্যানিটাইজারের উৎপাদন ক্রমই বেড়েছে দেশ। এই মুহূর্তে বাজারে চাহিদা যোগানে খানিকটা সমতা ফিরেছে বলে মনে করা হচ্ছে। এমন পরিস্থিতিতে মোদী সরকারের পদক্ষেপ কোনপথে ভারতীয় অর্থনীতিকে নিয়ে যায়, সেদিকে নজর সকলের।












Click it and Unblock the Notifications