করোনা আবহে ব্যস্ত রাস্তায় চলল স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহ, মজা নিল মুম্বইবাসী

করোনা আবহে ব্যস্ত রাস্তায় চলল স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহ, মজা নিল মুম্বইবাসী

স্বামী–স্ত্রীর মধ্যে প্রকাশ্যে কোন্দলের সৃষ্টি হল দক্ষিণ মুম্বইয়ের ব্যস্ত রাস্তায়। যার জন্য মুম্বইয়ের রাস্তায় যানজটের সৃষ্টি হয় এবং এই ঘটনায় মুম্বইবাসীরা একদিকে যেমন অবাক হয়েছেন তেমনি বিরক্ত প্রকাশ করেছেন।

ব্যস্ত রাস্তায় চলে স্বামী–স্ত্রীর বচসা

ব্যস্ত রাস্তায় চলে স্বামী–স্ত্রীর বচসা

শনিবার বিকেল পাঁচটা নাগাদ এক মহিলা সাদা গাড়িতে চেপে এসে একটি কালো রঙের এসইউভি গাড়ির রাস্তা আটকান। এরপর ওই মহিলা গাড়ি থেকে নেমে চিৎকার শুরু করে দেন এবং এসইউভি গাড়ির চালকের আসনে বসে থাকা এক ব্যক্তি, সম্ভবত মহিলার স্বামী, তাঁর ওপর চেঁচাতে শুরু করে দেন। এমনকী ওই মহিলা গাড়ির বনেটের ওপর উঠে গাড়ির সামনের কাঁচে গিয়ে হট্টগোল করতে থাকেন। রাস্তায় সেই সময় যানজটের সৃষ্টি হয় এবং সকলে স্বামী-স্ত্রীর তামাশা দেখতে শুরু করে দেয়। এই ঘটনা দেখে ট্রাফিক পুলিশ সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দৌড়ে আসে এবং মহিলাকে সামলানোর চেষ্টা করে, কারণ একদিকের রাস্তা পুরো আটকে রয়েছে। এই সুযোগে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে মহিলা তাঁকে ফের ধরে ফেলেন এবং তাঁকে টানতে টানতে নিজের গাড়ির দিকে নিয়ে যান। এমনকী তাঁকে বেশ কয়েকবার লাথিও মারেন ওই মহিলা।

সতীনের ওপর ঝাঁপিয়ে পড়ে স্ত্রী

সতীনের ওপর ঝাঁপিয়ে পড়ে স্ত্রী

পুলিশ মহিলাকে ফুটপাতে থাকার নির্দেশ দেওয়া সত্ত্বেও ওই মহিলা ফের ফুটপাত থেকে নেমে স্বামী কালো এসইউভি গাড়ির দিকে চলে যায়, যা কিছুটা দূরে পার্ক করা ছিল। ওই মহিলাকে ওখানে থাকা জমায়েত মানুষ থামানোর আগেই তিনি গাড়ির সামনের দরজা খুলে চালকের আসনের পাশে বসা অন্য এক মহিলার ওপর ঝাঁপিয়ে পড়েন।

জরিমানার নির্দেশ পুলিশের

জরিমানার নির্দেশ পুলিশের

দ্বিতীয় মহিলা কোনও পুলিশি অভিযোগ করেননি এই বিষয়ে। তবে পুলিশ প্রথম মহিলাকে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রাখার জন্য জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে। গামদেবী পুলিশ স্টেশনের এক শীর্ষ পুলিশ কর্তা বলেন, ‘‌কোনও শারীরিক হিংসা হয়নি, এটি অনিচ্ছাকৃত অপরাধ যেখানে আমরা কিছুই করতে পারব না। যদিও ট্রাফিক নিয়ম লঙ্ঘন করায় মহিলাকে জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।'‌

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দাম্পত্য কলহের ভিডিও

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দাম্পত্য কলহের ভিডিও

কিছু স্থানীয় প্রত্যক্ষদর্শী এই ঘটনার ভিডিও করে তা ভাইরাল করে সোশ্যাল মিডিয়ায়। যেখানে অনেকেই দাবি করেছেন যে এই দম্পতির বিরুদ্ধে পদক্ষেপ করা হোক এবং তাদের গ্রেফতার করা হোক। যদিও ওই দম্পতির পরিচয় স্পষ্ট নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+