অতি ভারী বর্ষণের পূর্বাভাস, কেরলের ৬ জেলায় জারি হল হাই অ্যালার্ট

অতি ভারী বর্ষণের পূর্বাভাস, কেরলের ৬ জেলায় জারি হল হাই অ্যালার্ট

বৃষ্টি থামছেই না কেরলে। প্রবর বর্ষণ চলছে রাজ্যের বিভিন্ন জায়গায়। কেরলের ৬ জেলায় ইতিমধ্যেই উচ্চ সতর্কতা জাির করা হয়েছে। একাধিক জেলায় ধ্বসের সতর্কতা জারি করা হয়েছে। কোঝিকোড়ে বিমান দুর্ঘটনার পরেই ইদ্দুকি জেলায় প্রবল ধসে মারা গিয়েছেন প্রায় ৪৩ জন।

প্রবল বর্ষণের পূর্বাভাস

প্রবল বর্ষণের পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় কেরলে প্রবল ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। গত কয়েকদিন ধরেই কেরলের অবস্থা ভাল নয়। প্রবল বর্ষণে বিপর্যস্ত কেরল। যার জেরে বিমান দু্র্ঘটনা পর্যন্ত ঘটেছে। কাসারগড়, ওয়েনাড়, কোঝিকোড়ে, মাল্লাপুরম, আলাপ্পুদা জেলায় আগামী ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার পর্যন্ত বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

মৃত্যু বাড়ল ধসে

মৃত্যু বাড়ল ধসে

প্রবল বর্ষণে বিপর্যস্ত কেরল। গত তিন চার দিন ধরে দফায় দফায় বর্যণ চলছে কেরলের বিভিন্ন জেলায়। ইদ্দুকি জেলায় প্রবল বর্ষণের কারণে ধস নামে। তাতে এখনও পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এখনও এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ।

বিমান দুর্ঘটনা

বিমান দুর্ঘটনা

প্রবল বর্ষণের কারণেই গত সপ্তাহে কেরলের কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান ভেঙে পড়ে। তাতে পাইলট সহ ১৯ জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া খারাপ থাকার কারণেই েই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। যদিও ব্ল্যক বক্স তদন্তের পরেই দুর্ঘটনার আসল কারণ জানা যাবে।

বন্যা পরিস্থিতি কেরলে

বন্যা পরিস্থিতি কেরলে

প্রবল বর্ষণে কেরলের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এর্নাকুলাম জেলায় ১২০৩ জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কোট্টায়াম জেলাতেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। আলাপ্পুজা েজলাতেই একই পরিস্থিতি তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+