ইমরানের ডাকে সাড়া দিলেন না সুষমা, তবে মোদী সরকারের দুই মন্ত্রী যাচ্ছেন পাকিস্তানে

‘বন্ধু’ ইমরান খানের ডাকে ফের সাড়া দিয়ে পাকিস্তান যাচ্ছেন নভজ্যোৎ সিং সিধু। কিন্তু পকিস্তানের ডাকে সাড়া দিলেন না বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

'বন্ধু' ইমরান খানের ডাকে ফের সাড়া দিয়ে পাকিস্তান যাচ্ছেন নভজ্যোৎ সিং সিধু। কিন্তু পকিস্তানের ডাকে সাড়া দিলেন না বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। পাকিস্তানের করতারপুর করিডোর খুলে দিতে এক অনুষ্ঠানের আয়োজন করেছে পাকিস্তান। সেই অনুষ্ঠানের জন্য ইমরান খান আমন্ত্রণ জানান। তবে সুষমা না গেলেও, এই অনুষ্ঠানে যাবেন বিজেপির দুই মন্ত্রী।

ইমরানের ডাকে সাড়া দিলেন না সুষমা, তবে মোদী সরকারের দুই মন্ত্রী যাচ্ছেন পাকিস্তানে

বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের পরিবর্তে যাচ্ছেন মোদী সরকারের দুই মন্ত্রী হরসিমরত কাউর বাদল ও হরদীপ সিং পুরী। পাকিস্তানের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ও মন্ত্রী নভজ্যোৎ সিং সিধুকে। তার মধ্যে সিধু বন্ধুর ডাকে সাড়া দিয়ে ফের পাকিস্তানে যাবেন বলে জানান।

উল্লেখ্য, পাকিস্তানে গুরু নানকের জন্মস্থানে শিখ পুণ্যার্থীদের যাওয়ার জন্য করতারপুর করিডোর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইমরান সরকার। প্রধানমন্ত্রী ইমরান খান নিজে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সেই অনুষ্ঠানেই সিধুকে আমন্ত্রণ জানানো হয়েছে। গত আগস্ট মাসে পঞ্জাব প্রদেশের মন্ত্রী কংগ্রেস নেতা সিধু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে করতারপুর করিডোর খুলে দেওয়ার অনুরোধ করেছিলেন ইমরানকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+