মোদী সরকারের 'ঢাল' হয়ে সমালোচকদের চাঁচাছোলা জবাব বিদেশমন্ত্রীর, উঠল গণতন্ত্রের প্রসঙ্গ

মোদী সরকারের 'ঢাল' হয়ে সমালোচকদের চাঁচাছোলা জবাব বিদেশমন্ত্রীর, উঠল গণতন্ত্রের প্রসঙ্গ

করোনার দ্বিতীয় স্রোতের মাঝে মোদী সরকারের অবস্থান নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় উঠে আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এদিকে, বিদেশের একাধিক মিডিয়াতেও প্রধানমন্ত্রীকে এই গোটা পরিস্থিতির জন্য দায়ী করা হয়। এই অবস্থায় প্রধানমন্ত্রী মোদীর ও তাঁর সরকারের 'ঢাল' হয়ে ময়দানে নামলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর।

মোদীর ঢাল হয়ে উঠলেন জয়শঙ্কর

মোদীর ঢাল হয়ে উঠলেন জয়শঙ্কর

মার্কিন মুলুকের 'ব্যাটল গ্রাউন্ড সিরিজে' অংশ নেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে পশ্চিমি দুনিয়ার তরফে ভারতের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয়। প্রশ্ন ওঠে ভারতের হিন্দুত্ব নীতি নিয়ে। যার জবাবে সাফ ভাষায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, হিন্দুত্ব নীতি নিয়ে যা তুলে ধরা হচ্ছে তা সম্পূর্ণ মনগড়া। প্রতিটি ভারতবাসী দেশের গণনন্ত্র নিয়ে আত্মবিশ্বাসী।

রাজনৈতিক রূপ ও গণতন্ত্র

রাজনৈতিক রূপ ও গণতন্ত্র

বিদেশমন্ত্রী জানান, ভারতের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে যে কথা বলা হচ্ছে, তার থেকে যদি বাস্তবের পরিস্থিতিতে নজর দেওয়া যায়, তাহলে বোঝা যাবে ভারতের গণতন্ত্র সম্পর্কে যে সমস্ত কথা বলা হচ্ছে তাতে রাজনীতির রঙ আছে। যাবতীয় বিষয় 'মনগড়া' বলেও ব্যাখ্যা করা হয়েছে।

ভারতের ধর্মীয় নিরপেক্ষতা নিয়ে জয়শঙ্কর

ভারতের ধর্মীয় নিরপেক্ষতা নিয়ে জয়শঙ্কর

ধর্মের নামে রাজনীতি বা ভোটব্যাঙ্ক ইস্যুতে মার্কিন সফরের মাঝে এই অনুষ্ঠানে একাধিক প্রশ্নের মুখে পড়েন বিদেশমন্ত্রী। তিনি তার উত্তরে জানান যে, ভারতের সমাজে সমানভাবে স্থান রয়েছে সমস্ত ধর্মে বিশ্বাসী মানুষদের। আর সেই ধর্মবিশ্বাস খুবই একাত্মতার মধ্যে বেড়ে উঠেছে। তবে ধর্মীয় নিরপেক্ষতা মানে এই নয় যে অন্যের ধর্মকে বা নিজের ধর্মকে একেবারে অমান্য করা।

গণতন্ত্র বিক্রি হবে না!

গণতন্ত্র বিক্রি হবে না!

বিদেশী সঞ্চালকের একের পর এক প্রশ্নবাণের মুখে পড়ে বিদেশমন্ত্রী সাফ জানান, কেউ অল্টারনেটিভ গর্ভনেন্সের জন্য গণতন্ত্রকে বিক্রি করতে পারে না। তিনি বলেন, ভারত নিজের রাজনৈতিক পরিস্থিতির মধ্যে থেকে সেই রাজনীতিকে সম্মান করে । আর তা করে বলেই ভারতের শাসকের মসনদে বদল আসে। আর সেটাই গণতন্ত্রের প্রমাণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+