নীতীশের গড়ে ভয়াবহ ট্রেন ডাকাতি! লুট কয়েক লক্ষ টাকা
নিউদিল্লি-ভাগলপুর এক্সপ্রেসে ডাকাতি। লক্ষ্মীসরাই জেলায় ধানাউরি এবং কাজরার মাঝে ১২৩৫০ নিউদিল্লি-ভাগলপুর এক্সপ্রেসে ডাকাতদল হামলা চালায়।
নিউদিল্লি-ভাগলপুর এক্সপ্রেসে ডাকাতি। লক্ষ্মীসরাই জেলায় ধানাউরি এবং কাজরার মাঝে ১২৩৫০ নিউদিল্লি-ভাগলপুর এক্সপ্রেসে ডাকাতদল হামলা চালায়।

প্রায় ২৫ লক্ষ টাকা নগদ, গয়না এবং যাত্রীদের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় ডাকাতদল। আট থেকে ১০ জনের ডাকাত দল সংরক্ষিত এস-১০, এস-৯, এসি-৩ এবং এসি-২ কোচে হামলা চালায় বলে জানা গিয়েছে। বেশ কয়েকজন যাত্রী প্রতিবাদ করায়, তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ।
এই ঘটনার খবর পাওয়ার পরেই এক আক্রান্ত যাত্রীর আত্মীয় টুইটারের মাধ্যমে ভারতীয় রেলের দ্বারস্থ হন। আরপিএফ এবং পূর্বরেলের সংশ্লিষ্ট শাখাকে এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।

Click it and Unblock the Notifications