অবশেষে মিলল অনুমতি, এবার বিদেশে পাড়ি দেবে ভারতে তৈরি রাশিয়ান করোনা টিকা স্পুটনিক লাইট
অবশেষে মিলল অনুমতি, এবার বিদেশে পাড়ি দেবে ভারতে তৈরি রাশিয়ান করোনা টিকা স্পুটনিক লাইট
জল্পনা চলছিল দীর্ঘদিন থেকেই। অবশেষে অনুমতি। এবার বিদেশে পাড়ি দেবে ভারতে তৈরি রাশিয়ান করোনা টিকা স্পুটনিক লাইট। এবার দেশীয়ভাবে নির্মিত রাশিয়ান একক-ডোজের কোভিড-১৯ ভ্যাকসিন স্পুটনিক লাইট রফতানির অনুমতি দিয়েছে কেন্দ্র সরকার। যদিও ভারতে এখনও এই টিকার প্রয়োগ শুরু হয়মনি। কিন্তু অন্যদেশে মিলেছে অনুমতি। যদিও গোটা টিকার একটা বড় অংশ তৈরি হচ্ছিল ভারতেই।

সূত্রের খবর, সম্প্রতি ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি হেটেরো বায়োফার্মা লিমিটেডকে রাশিয়াতে স্পুটনিক লাইটের ৪০ লক্ষ ডোজ রফতানির অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে এক ডোজের করোনা টিকা স্পুটনিক লাইট নিয়ে চাপৌনতর চলছিল অনেকদিন ধরেই। অবেশেষে ভারতেও বর্তমানে এই টিকার ট্রায়ালের ছাড়পত্র মিলেছে ড্রাগ কন্ট্রোলার জেনারল অফ ইন্ডিয়া বা ডিজিসিআই-র তরফে।
এদিকে এর আগে গত ৩০ জুন কেন্দ্রের বিশেষজ্ঞ দলের তরফে জানানো হয়েছিল স্পুটনিক লাইটের তৃতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়ালের প্রয়োজন নেই। যদিও তাতে নিয়ে বিতর্কেরও সৃষ্টি হয়। এবার এই টিকার রফতানি অনুমতি মেলাতে এই টিকার গ্রহণযোগ্যতা যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। অন্যদিকে যে সমস্ত উপদান দিয়ে স্পুটনিক-ভি তৈরি, তা ব্যবহার করেই তৈরি করা হয়েছে স্পুটনিক লাইট। এদিকে ভারতে বর্তমানে কোভিশিল্ড-কোভ্যাক্সিনের পাশাপাশি স্পুচনিক-ভি দিয়েও টিকাকরণ জারি রয়েছে।
এদিকে এর আগে স্পুটনিক লাইটের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের অনুমোদন চেয়ে তা প্রথমবারে পায়নি ডঃ রেড্ডিজ ল্যাব। জুলাই মাসে সেই আমবেদন করা হলেও তা খারিজ হয়ে যায় ডিজিসিআই-র তরফে। অবশেষে সেপ্টেম্বরে শেষ পর্যন্ত এই অনুমোদন দেওয়া হয়। গত ১৭ সেপ্টেম্বর থেকে প্রাপ্তবয়স্কদের উপর স্পুটনিক লাইটের ট্রায়াল চালানোর জন্য নাম নথিভুক্তের কাজ শুরু হয়ে গিয়েছে বলেও জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications