তামিলনাড়ুতে গাড়ি বিস্ফোরণে হত যুবক, মৃতের বাড়ি থেকে উদ্ধার বিপুল বিস্ফোরক

তামিলনাড়ুতে গাড়ি বিস্ফোরণে হত ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার বিপুল বিস্ফোরক

তামিলনাড়ু কোয়েম্বাটুরে একটি গাড়ি বিস্ফোরণে ২৫ বছরের এক যুবকের মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে তামিলনাড়ুর পুলিশ মনে করছে, এলপিজি গ্যাস সিলেন্ডার বিস্ফোরণের জেরেই গাড়িটিতে বিস্ফোরণ হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম জামিশা মুবিন। তামিলনাড়ুতে মুবিনের বাড়ি তল্লাশি চালিয়ে প্রচুর বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

তামিলনাড়ুতে গাড়ি বিস্ফোরণে হত যুবক, মৃতের বাড়ি থেকে উদ্ধার বিপুল বিস্ফোরক

পুলিশ সূত্রের খবর, কোয়াম্বাটুরের পশ্চিমে টাউন হলের কাছে কোট্টাই ইশ্বরন কোভিলের সামনে ভোর সাড়ে চারটা নাগাদ একটি গাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে জামিশা মুবিনের মৃত্যু হয়। পুলিশ তদন্তে জানায়, মুবিন তাঁর গাড়িতে এলপিজি গ্যাসের সিলিন্ডার নিয়ে যাচ্ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি সিলিন্ডারে বিস্ফোরণ হয়। তবে ঘটনাস্থল থেকে আর একটি অক্ষত সিলিন্ডার পাওয়া গিয়েছে।

কোয়েম্বাটুরের প্রবীন পুলিশ আধিকারিক সি সিলেন্দ্র বাবু সাংবাদিক সম্মেলনে জানান, অভিযুক্তরা দুটি সিলিন্ডার এবং পেরেক ও মার্বেল সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যাচ্ছিলেন, সেই সময় বিস্ফোরণ ঘটে। তিনি বলেন, অভিযুক্তরা একটি মন্দিরে হামলার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তার আগেই বিস্ফোরণে মুনিবের মৃত্যু হয়। ২০১৯ সালে এনআইএ একবার মুনিবকে জিজ্ঞাসাবাদ করেছিল হলে জানা গিয়েছে।

ঘটনার পরেই কোয়াম্বাটুর পুলিশ মুনিবের পরিচয় নিশ্চিত করার পরেই তার বাড়িতে তল্লাশি চালায়। পুলিশ তল্লাশিতে প্রচুর বিস্ফোরক উদ্ধার করেছে। জানা গিয়েছে মুনিবের বাড়ি থেকে পটাসিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়াম পাউডার, সালফার এবং কাঠকয়লা উদ্ধার করা হয়েছে। মুনিব বাড়িতে বোমা তৈরি করার পরিকল্পনা করেছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে। কোয়াম্বাটুর পুলিশের তরফে জানানো হয়েছে, সম্ভবত পরবর্তী হামলার জন্য এই বিস্ফোরকগুলো মুবিন সংগ্রহ করেছিল।

পুলিশের প্রবীণ আধিকারিক সি সিলেন্দ্রবাবু জানিয়েছেন, মোবিনকে মন্দিরের পাশে একটি পুলিশ চেকপোস্ট পালাতে দেখা গিয়েছিল। মুবিন পালানোর চেষ্টা করার সময় বিস্ফোরণ হতে পারে বলে তিনি মনে করছেন। সিলেন্দ্র বাবু দুপুরে রবিবার দুপুরে বিস্ফোরণ স্থল পরিদর্শন করেন। মুবিনের কোনও বন্ধু বা আত্মীয় এই ঘটনায় জড়িত ছিল কি না পুলিশ তদন্ত করে দেখছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় মুবিনের কার্যকলাপ খুঁটিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালে মুবিনকে একবার এনআইএ জিজ্ঞাসাবাদ করেছিল। জানা গিয়েছে, বিস্ফোরণের পরেই পুলিশের ছয়টি দল তদন্ত শুরু করে মুবিনের গাড়ি, সিলিন্ডার, গাড়ির মধ্যে থাকা অন্যান্য জিনিস পর্যবেক্ষণ করে। তদন্ত শুরু করে। গাড়ির মালিকানা ও এলপিজি গ্যাসের সিলিন্ডারগুলো কোথা থেকে সংগ্রহ করা হচ্ছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশের প্রবীণ আধিকারিক জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+