জঙ্গি আবু দুজানাকে হত্যার প্রতিশোধের বার্তা দিয়ে হুমকি চিঠি, বিস্ফোরক উদ্ধার

বিস্ফোরক ও হুমকির চিঠি ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়া থেকে অমৃতসরগামী অকালতখত এক্সপ্রেসে।

বিস্ফোরক ও হুমকির চিঠি ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়া থেকে অমৃতসরগামী অকালতখত এক্সপ্রেসে। ট্রেনটির B3 কোচের শৌচালয়ে একটি কম ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক থাকার খবর পেয়েই ছুটে যায় পুলিশ।

জঙ্গি আবু দুজানাকে হত্যার প্রতিশোধের বার্তা দিয়ে হুমকি চিঠি, বিস্ফোরক উদ্ধার

বিস্ফোরকের সঙ্গে উদ্ধার হওয়া চিঠিতে হুমকির সুরে বলা হয়েছে, কাশ্মীরে সেনা এনকাউন্টোরে নিহত লস্কর কমান্ডার জঙ্গি আবু দুজানার মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে। উল্লেখ্য, গত ১ অগাস্ট এনকাউন্টারে কুখ্যাত জঙ্গি দুজানাকে খতম করে সেনা।

জঙ্গি আবু দুজানাকে হত্যার প্রতিশোধের বার্তা দিয়ে হুমকি চিঠি, বিস্ফোরক উদ্ধার

এদিকে, বিস্ফোরক উদ্ধারের খবর পেয়ে পুলিশ ও বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছায়। দেখা যায়, সেখানে কোনও পাউডার ভর্তি একটি পাত্র রাখা রয়ছে ট্রেনের শৌচালয়ে। সেখান থেকে ওই বিস্ফোরক উদ্ধার করে সেই পাউডার জাতীয় পদার্থকে খতিয়ে দেখা হচ্ছে। তবে স্বাধীনতা দিবসের ঠিক আগে এভাবে জঙ্গি-মৃত্যুর প্রতিশোধের চিঠি ও বিস্ফোরক উদ্ধারের ঘটনাকে মোটেও ভালো চোখে দেখছে না প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+