প্রজাতন্ত্র দিবসের সকালে পর পর ৫টি গ্রেনেড বিস্ফোরণে কাঁপল অসম

প্রজাতন্ত্র দিবসের সকালে পর পর বিস্ফোরণে কাঁপল অসম । সেরাজ্যের ডিব্রুগড়, গ্রাহাম বাজার সহ একাধিক জায়গায় পরপর বিস্ফোরণ ঘটতে থাকে ২৬ জানুয়ারির সকালে। এখনও পর্যন্ত কোনও সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি। হতাহতের কোনও খবর প্রাথমিকভাবে মিলছে না।

প্রজাতন্ত্র দিবসের সকালে পর পর বিস্ফোরণে কাঁপল অসম

(প্রতীকী ছবি)

দেশের ৭১ তম প্রজাতন্ত্র দিবসের সকালে পর পর বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপূর্বের অসম। সেখানে প্রাথমিকভাবে দুটি বিস্ফোরণের খবর মিলতে না মিলতেই তৃতীয় বিস্ফোরণটি একটি দোকানে হয়েছে বলে খবর। জানা গিয়েছে মোট ৫ টি গ্রেনেড বিস্ফোরণ হয়েছে উত্তরপূর্বের এই রাজ্যে। মুহূর্তে সেখানে পৌঁছে যায় বম্ব স্কোয়াড। জানা গিয়েছে, দোকান ছাড়াও বিস্ফোরণ ঘটেছে একটি গুরুদ্বারে। এনএইচ ৩৭ এর কাছেও একটি বিস্ফোরণের খবর মিলেছে।

প্রসঙ্গত, প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্য়ে গোটা দেশে কড়া নিরাপত্তার বেষ্টনী রাখা হয়েছে। বিভিন্ন জায়গায় তল্লাশি চলেছে গত বেশ কয়েকদিনে। জঙ্গিদের বহু নাশকতার ছক ভাঙার খবরও উঠে এসেছে গোয়েন্দাদের তরফে। তারপরও কিভাবে এমন বিস্ফোরণ ঘটল , তা নিয়ে রয়েছে সন্দেহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+