Blast At Rameshwaram Cafe: বিস্ফোরণে কেঁপে উঠল রামেশ্বরম ক্যাফে, আতঙ্কে হুড়োহুড়ি
Blast At Rameshwaram Cafe: বিস্ফোরণে কেঁপে উঠল বেঙ্গালুরুর একটি ক্যাফে! বেঙ্গালুরুর রাজাজিনগরের রামেশ্বরম ক্যাফেতে (Rameshwaram Cafe) এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত চারজন আহত হয়েছেন বলে খবর। আহতদের মধ্যে তিনজন হোটেল কর্মী এবং একজন কাস্টমার বলে প্রকাশিত খবর অনুযায়ী বলে জানা গিয়েছে।
বিস্ফোরণে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তবে ঘটনার পরেই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে (Blast At Rameshwaram Cafe) বলে জানা গিয়েছে।

কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও নাশকতার যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। তবে স্থানীয় পুলিশ জানাচ্ছে, পুরো ঘটনার তদন্ত শুরু (Blast At Rameshwaram Cafe) হয়েছে।
কীভাবে এই বিস্ফোরণ তা তদন্ত করে দেখার পরেই স্পষ্ট ভাবে জানা যাবে বলে জানানো হয়েছে। অন্যদিকে ফরেন্সিকের টিমও ঘটনাস্থলে রয়েছে বলে খবর। তবে ক্যাফেতে একটি রাখা ব্যাগে নাকি এই বিস্ফোরণ ঘটেছে বলে স্থানীয় পুলিশের কাছে খবর যায় বলে সূত্রের খবর।
যদিও হোটেলে সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে বলে হোয়াইট ফিল্ড দমকল বাহিনীর কাছে খবর যায় বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, সিলিন্ডার বিস্ফোরণ (Blast At Rameshwaram Cafe) ঘটেছে বলে খবর গিয়েছিল তাঁদের কাছে।
আর এরপরেই দমকলের একাধিক গাড়ি ঘটনাস্থলে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে স্থানীয় দমকলের তরফে জানানো হয়েছে। ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। ঘটনার পরেই স্থানীয় মানুষজনের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।
#WATCH | Karnataka | An explosion occurred at The Rameshwaram Cafe in Whitefield, Bengaluru. Injuries reported. Details awaited.
— ANI (@ANI) March 1, 2024
Whitefield Fire Station says, "We received a call that a cylinder blast occurred in the Rameshawaram cafe. We reached the spot and we are analysing… pic.twitter.com/uMLnMFoHIm
বেঙ্গালুরুর (Bengaluru) হোয়াইটফিল্ড (Whitefield) এলাকায় রামেশ্বরম ক্যাফে (Rameshwaram Cafe)। সে রাজ্যের অন্তত্য জনপ্রিয় ক্যাফেগুলির মধ্যে একটি। বহু সেলেব্রিটি ওই ক্যাফেতে খাওয়াদাওয়া করতে চান। গত কয়েকদিন আগেও বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান রামেশ্বরম ক্যাফে (Rameshwaram Cafe)-তে যান। আজ শুক্রবার দুপুরেও স্থানীয় মানুষজনের ভিড় ছিল। আর সেখানেই এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে বহু মানুষ ক্যাফের বাইরে জড়ো হয়ে রয়েছেন। ক্যাফের ভিতর থেকে কালো ধোঁয়া (Blast At Rameshwaram Cafe) বেরিয়ে আসছে। পরিস্থিতি খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications