শাহিনবাগের কাছেই পেট্রোল বোমা বিস্ফোরণ! জনতা কারফিউয়ের মাঝে ফের উত্তপ্ত দিল্লি

ফের উত্তপ্ত হয়ে উঠল শাহিনবাগের পরিস্থিতি। দিল্লিতে অবস্থানরত সিএএ বিরোধী বিক্ষোভকারীদের অভিযোগ শাহিনবাগের কাছেই পেট্রোল বোমা বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়েছে তারা। এদিকে দেশজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে চলছে জনতা কার্ফু। এর মধ্যেই এই খবরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।

রবিবার দেশ জুড়ে জনতা কার্ফু

রবিবার দেশ জুড়ে জনতা কার্ফু

দেশে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকানোর লক্ষ্যে রবিবার দেশ জুড়ে জনতা কার্ফুর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে সেই জনতা কার্ফু শুরুর আগেই আরও করোনা আক্রান্তের খোঁজ মিলল দেশে। দেশে এখনও পর্যন্ত ৩৪০ জনের শরীরে করোন ভাইরাসের চিহ্ন পাওয়া গিয়েছে।

করোনা ভাইরাসে মারা গিয়েছেন

করোনা ভাইরাসে মারা গিয়েছেন

এরই মধ্যে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজই আরও দুই জন মারা যান। জানা গিয়েছে, মুম্বইতে ৬৩ বছরের এক বৃদ্ধ আজ মারা যান। এদিকে পাটনায় মারা যান ৩৮ বছরের এক ব্যক্তি। জানা যায় দুই দিন আগেই তিনি কলকাতা থেকে ফেরেন নিজ রাজ্যে। এরপর আজ এইমস-এ তিনি মারা যান।

শাহিনবাগের এক বিক্ষোভকারীর শরীরে করোনা

শাহিনবাগের এক বিক্ষোভকারীর শরীরে করোনা

এদিকে দেশে করোনার প্রকোপ এবার ছড়িয়ে যেতে পারে অনেক গুণ বেশি। তাও খোদ রাজধানী দিল্লিতে। এমনই আশঙ্কা দেখা দিয়েছে শাহিনবাগের এক বিক্ষোভকারীর শরীরে করোনা সংক্রমণের খোঁজ মেলায়। শনিবার এই খবর প্রকাশ করে আইএনএস সংবাদ সংস্থা।

করোনা আতঙ্কে ভুগছে দিল্লি

করোনা আতঙ্কে ভুগছে দিল্লি

শাহিনবাগের করোনা আক্রান্তের সংস্পর্শে যে কত জন এসেছেন তার কোনও হিসাব পাওয়া প্রায় অসম্ভব হবে। এই পরিস্থিতিতে আগে থেকেই শাহিনবাগের বিক্ষোভকারীদের এই অবস্থান সরাতে বলা হয়েছিল। তবে সিএএ বিরোধী এই অবস্থান বিক্ষোভ সরাতে তারা অস্বীকার করে।

সিএএ বিরোধী মঞ্চ শাহিনবাগ

সিএএ বিরোধী মঞ্চ শাহিনবাগ

ডিসেম্বর থেকেই সিএএ বিরোধী মঞ্চ হিসাবে শাহিনবাগের এই বিক্ষোভ চলে এসেছে। সিএএ-র বিরোধে সেখানে মূলত দিল্লির এক সম্প্রদায়ের মহিলারা অবস্থান বিক্ষোভ করছেন। সেখানে বেশ কয়েক জন গণমান্য ব্যক্তি গিয়েছেন সেখানে। সিএএ বিরোধীরা প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সেখানে আমন্ত্রণ জানালেও প্রধানমন্ত্রী মোদী এই নিয়ে কোনও বাক্য ব্যয় করেননি।

বিস্ফোরণ নিয়ে কী বলল দিল্লি পুলিশ

বিস্ফোরণ নিয়ে কী বলল দিল্লি পুলিশ

এদিকে আজকের ঘটনার বিষয়ে বলতে গিয়ে দিল্লি পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার বলেন, 'শাহিনবাগের অবস্থানের বাইরে যে ব্যারিকেড আছে তার বাইরে একিট পেট্রোল বোমা ফেটেছে। আমরা সেখান থেকে কয়েকটি বোতল উদ্ধার করেছি।' এদিকে এই ঘটনাকে বিক্ষোভকারীদের অন্তর্দ্বন্দ্ব বলে উল্লেখ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+