দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ! ঘটনাস্থলে NIA

মঙ্গলবার সন্ধেয় ইজরায়েলি দূতাবাসের কাছে একটি বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। ইজরায়েলি দূতাবাসের একজন মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিকেল ৫.২০-তে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের স্থান ইজরায়েলি দূতাবাসের পিছনে হিন্দি ভবন বলে জানা গিয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, তিনি বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ধোঁয়া দেখেছেন। এদিকে এই ঘটনার পরেই এলাকা ঘিরে ফেলে দিল্লি পুলিশ। ঘটনাস্থলে যান পুলিশের পদস্থ কর্তারা। এনআইএ আধিকারিকরা-সহ সন্ত্রাস বিরোধী ইউনিট ঘটনাস্থলে গিয়েছে বলে জানা গিয়েছে।

দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্তাদের সূত্রে খবর, সেখানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। দিল্লি ফায়ার সার্ভিসের তরফে সংবাদ সংস্থাকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ঘটনাস্থলে কিছুই পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বিকেল পাঁচটার দিকে ঘটনাটি ঘটে। তিনি তখন ডিউটিতে ছিলেন এবং বড় আওয়াজ পেয়েছিলেন। তিনি বাইরে এসে দেখেন একটি গাছের ওপর থেকে ধোঁয়া বের হচ্ছে। পুলিশ তাঁর বক্তব্য রেকর্ড করেছে বলে জানিয়েছেন ওই সাংবাদিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+