পাঞ্জাবের তার্ন তারন নগর কীর্তনে বিস্ফোরণ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
পাঞ্জাবের তার্ন তারন নগর কীর্তনে বিস্ফোরণ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
পাঞ্জাবের তার্ন তারন জেলায় ধর্মীয় নগর কীর্তন চলাকালীন ভয়ঙ্কর বিস্ফোরণ। কমপক্ষে ১২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এসএসপি ধ্রুব দহিয়া জানিয়েছেন কমপক্ষে ১৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বিস্ফোরণে। ৩ জন আহতের অবস্থা আশঙ্কা জনক।

প্রত্যদর্শীরা জানিয়েছেন, তর্ন তারন জেলার পাহু গ্রামে নগর কীর্তণ চলার সময় বাজি পোড়ানো হচ্ছিল। বাজির আগুনের ফুলকি এসে পড়ে একটি ট্রাক্টরের মধ্যে। সেখানে আরও বাজি রাখা ছিল। তাতেই বিস্ফোরণ ঘটে। বারুদ থাকায় বিস্ফোরণ তীব্রতর হয়েছে। রাস্তার দুধারে থাকা গাড়ি গুলি কাগজের মতো ঝলসে গিয়েছে। মৃতদেহ গুলিও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে রাস্তার উপরে। ট্রাক্টরটি ভেঙে দুমরে মুচরে গিয়েছে।
আতঙ্কিত হয়ে গ্রামবাসীরা ছুটো ছুটি শুরু করে। সেই হুড়োহুড়িতে আহত হয়েছেন অনেকে। পুলিস ঘটনাস্থলে পৌঁছেছে। আরও পুলিস পাঠানো হয়েছে বাইরের থানা থেকে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications