মুম্বইয়ে দুর্ঘটনায় পড়ল কলকাতা, প্রাণহানি অস্বীকার নৌসেনার

জাহাজ
মুম্বই, ৭ মার্চ: আবার দুর্ঘটনা নৌসেনার যুদ্ধজাহাজে। শুক্রবার দুপুরে মুম্বইয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। অসমর্থিত সূত্রের খবর, মারা গিয়েছেন এক নৌসেনা অফিসার।

কিছুদিন আগে নৌসেনারই ডুবোজাহাজ আইএনএস সিন্ধুরত্নতে একটি দুর্ঘটনা ঘটায় হতাহত হয়েছিলেন অনেকে। সেই রেশ কাটতে না কাটতেই বিপর্যয় ঘটল এদিন। যে যুদ্ধজাহাজটি দুর্ঘটনার শিকার হয়েছে, তার নাম আইএনএস কলকাতা। মজার ব্যাপার হল, এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে ছিল। অর্থাৎ নৌসেনার ফ্লিটের অন্তর্গত হয়নি। একে সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজ বলে দাবি করেছিল নৌসেনা কর্তৃপক্ষ। এতই আধুনিক যে, পুরোদমে দেশের প্রতিরক্ষার কাজে নামার আগে ভিতরে বিস্ফোরণই ঘটে গেল!

কী হয়েছিল?

সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, জাহাজের অন্দরের অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ত্রুটি ছিল। যে কার্বন ডাই অক্সাইডের সিলিন্ডারগুলি রাখা ছিল, তার মধ্যে একটি আচমকা ফেটে যায়। সিলিন্ডারের মুখে থাকা ভালভ ছিটকে এসে লাগে এক অফিসারের বুকে। ছড়িয়ে পড়ে কার্বন ডাই অক্সাইড। অনেকে অসুস্থ হয়ে পড়েন।

ওই অফিসার মারা যান বলে খবর ছড়িয়ে পড়ে। তবে নৌসেনা একটি বিবৃতি জারি করে জানিয়েছে, কেউ মারা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+