ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উঠল জম্মু বিমানবন্দরের টেকনিক্যাল এলাকা
jammu and kashmir, airport, india, জম্মু ও কাশ্মীর, বিমানবন্দর
ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু বিমানবন্দরের টেকনিক্যাল এলাকা। ঘটনা ঘিরে মুহূর্তে চাঞ্চল্য ছড়ায় এদিন সকালে। শুরু হয়ে যায় তদন্ত। তবে কি থেকে বা কীভাবে এমন বিস্ফোরণ হয়েছে তা নিয়ে রয়েছে সন্দেহ। আদৌ এই বিস্ফোরণের সঙ্গে জঙ্গিযোগ রয়েছে কি না , তা নিয়ে রয়েছে সন্দেহ। শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে , একটি নয়, জম্মু বিমানবন্দরে পর পর ২ টি বিস্ফোরণ ঘটেছে। বম্ব ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে গিয়েছে বলে খবর।

জানা গিয়েছে, ঘটনায় কোনও হতাহতের খবর প্রাথমিকভাবে না থাকলেও, পরে জানা যায়, ২ জন প্রতিরক্ষা কর্মী ঘটনায় অল্প আহত হয়েছেন। জানা যাচ্ছে ড্রোন বিস্ফোরণ ঘটানো হয়েছে এলাকায়। তবে বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন ফরেন্সিক দলের বিশেষজ্ঞরা। ঘটনার খানিক বাদেই দেশের বায়ুসেনার তরফে জানানো হয়, দুটি কম ক্ষমতা সম্পন্ন বিস্ফোরণ পর পর জম্মুর বায়ুসেনা পরিচালিত বিমানবন্দরে ঘটে গিয়েছে। তারমধ্য়ে একটি বিস্ফোরণ অল্প ক্ষয়ক্ষতি করেছে। কোনও যন্ত্রাংশ এতে ক্ষতিগ্রস্ত হয়নি। তবে ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে। ঘটনার পর পরই জম্মু বিমানবন্দর এলাকায় দুটি ড্রোন কার্যকরী ভূমিকা নিয়ে নজরদারি শুরু করে দিয়েছে বলে খবর।
এদিকে, জম্মুতে এমন ঘটনার সঙ্গে সঙ্গেই ভূস্বর্গের নারওয়াল এলাকা থেকে এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ৫ কেজি আইইডি বিস্ফোরক পাওয়া গিয়েছে ঘটনা ঘিরে চলছে তদন্ত।
এদিকে, গত ২৪ জুনই জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকের আহ্বান জানান প্রধানমন্ত্রী মোদী। তিনি সেখানে সর্বদলীয় বৈঠকে কাশ্মীরের সমস্ত দলগুলিকে আমন্ত্রণ জানান। বৈঠকে কাশ্মীরের উন্নয়নের একাধিক ইস্যু আলোচিত হয় বলে খবর। এদিকে, সেই বৈঠকের আগের দিন কাশ্মীরে পর পর ৩ টি জঙ্গি হামলা হয়। হামলার সঙ্গ বৈঠক বিরোধিতার যোগ রয়েছে বলেও দাবি করে একাধিক সূত্র।












Click it and Unblock the Notifications