স্বর্ণ মন্দিরের কাছে ফের বিস্ফোরণ! অমৃতসরে ৫ দিনের মধ্যে তৃতীয় ঘটনায় হেফাজতে দুই সন্দেহভাজন
অমৃতসরে স্বর্ণমন্দিরের কাছে ফের বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত পাঁচ দিনে এটি নিয়ে তৃতীয় বিস্ফোরণের ঘটনা। বৃহস্পতিবারের ভোররাতের এই ঘটনায় এখনও পর্যন্ত দুজন সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। প্রসঙ্গত প্রথম বিস্ফোরণটি হয়েছিল শনিবার রাতে।
স্বর্ণমন্দিরের কাছে সর্বশেষ বিস্ফোরণটি ঘটেছে করিডরের পাশে শ্রীগুরু রামদাস সরাইয়ের কাছে রাত একটা নাগাদ। বিস্ফোরণের শব্দে এলাকায় থাকা পুলিশ কর্মী ও আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে যান। এছাড়াও আশপাশের লোকজনও বেরিয়ে আসেন। রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় ফরেনসিক দল।

পুলিশের তরফে দাবি করা হয়েছে, বৃহস্পতিবার ভোররাতের এই বিস্ফোরণটি শনিবার গভীররাতের বিস্ফোরণের থেকে আলাদা ছিল। অন্যদিকে প্রথম বিস্ফোরণস্থল থেকে প্রায় দু কিমি দূরে শেষ বিস্ফোরণটি হয়েছে। পুলিশ কমিশনার নৌনিহাল সিং জানিয়েছেন তদন্ত চলছে।
অমৃতসরে স্বর্ণমন্দিরের কাছে এর আগে মিষ্টির দোকানে চিমনির কারণে দুটি বিস্ফোরণ হয়। সেই সময় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন ঘটনাস্থল থেকে একটি চিঠি বাজেয়াপ্ত করেছিল পুলিশ। তবে শেষ ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত এক সন্দেহভাজনকে আটক করেছে। এদিন পঞ্জাব পুলিশের তরফে একটি সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে।

উল্লেখ করা প্রয়োজন শনিবার রাতে অমৃতসরে প্রথম বিস্ফোরণটি হয়েছিল। স্বর্ণমন্দিরের কাছে হেরিটেজ স্ট্রিটে এক মিষ্টির দোকানে চিমনির কারণে সেই বিস্ফোরণ হয়। সেই সময় এলাকায় থাকা ভক্তকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ভক্তদের গায়ে পাথরের টুকরো লাগে এবং জানালার কাঁচও ভেঙে যায়।
স্বর্ণমন্দিরের কাছে ৮ মে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনায় একজন আহত হয়েছিলেন। আগের দুটি ঘটনার পিছনে কোনও জঙ্গি কার্যকলাপ ছিল না বলে প্রাথমিক তদন্তে জানিয়েছিল পুলিশ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications